দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালি পরিচালনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধবিরতির পর তেহরানের সঙ্গে হরমুজ প্রণালি পরিচালনা করার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই যৌথ উদ্যোগের মাধ্যমে সমুদ্রপথটিকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বিষয়টিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।

আরও পড়ুন, ইরানকে অস্ত্র দিলে ৫০% শুল্ক—কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান ইতোমধ্যেই সেখান থেকে প্রায় ২০ লাখ ডলার ট্রানজিট ফি সংগ্রহ করছে। তবে এই সহযোগিতার মাঝেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন, লেবাননে ইসরায়েলের হামলায় ২৫৪ নিহত, আহত ১১৬৫

ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে আগামী শুক্রবারের মধ্যেই শান্তি আলোচনা শুরু হবে এবং তা দ্রুত গতিতে এগিয়ে যাবে। এই প্রক্রিয়ায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি নিশ্চিত করেন। লেবানন এই চুক্তির আওতায় পড়বে কি না তা নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প পিবিএস-কে জানিয়েছেন, হিজবুল্লাহর কারণে দেশটিকে এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করা হয়নি।

বিষয় : ইরান ওয়াশিংটন ট্রাম্প হরমুজ প্রণালি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ইরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালি পরিচালনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধবিরতির পর তেহরানের সঙ্গে হরমুজ প্রণালি পরিচালনা করার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই যৌথ উদ্যোগের মাধ্যমে সমুদ্রপথটিকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বিষয়টিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।

আরও পড়ুন, ইরানকে অস্ত্র দিলে ৫০% শুল্ক—কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান ইতোমধ্যেই সেখান থেকে প্রায় ২০ লাখ ডলার ট্রানজিট ফি সংগ্রহ করছে। তবে এই সহযোগিতার মাঝেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন, লেবাননে ইসরায়েলের হামলায় ২৫৪ নিহত, আহত ১১৬৫

ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে আগামী শুক্রবারের মধ্যেই শান্তি আলোচনা শুরু হবে এবং তা দ্রুত গতিতে এগিয়ে যাবে। এই প্রক্রিয়ায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি নিশ্চিত করেন। লেবানন এই চুক্তির আওতায় পড়বে কি না তা নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প পিবিএস-কে জানিয়েছেন, হিজবুল্লাহর কারণে দেশটিকে এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করা হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত