দৈনিক সংবাদ দিগন্ত

ইরানকে অস্ত্র দিলে ৫০% শুল্ক—কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সামরিক সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ যদি ইরান-কে অস্ত্র সরবরাহ করে, তাহলে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এ ঘোষণা দেন। 

তিনি বলেন, এই সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম রাখা হবে না এবং এটি কার্যকর হবে সঙ্গে সঙ্গেই।একই বার্তায় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।বিশ্লেষকদের মতে, একদিকে শান্তি 

আরো পড়ুন ইরানের শর্তে যুদ্ধবিরতি ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা

আলোচনার ইঙ্গিত, অন্যদিকে ইরানের মিত্র দেশগুলোর প্রতি কঠোর শুল্ক হুমকি—এই দ্বৈত বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের প্রেক্ষাপটে ট্রাম্পের এই ঘোষণা কৌশলগত চাপ সৃষ্টির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

বিষয় : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইরানকে সামরিক সহায়তা দেওয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ইরানকে অস্ত্র দিলে ৫০% শুল্ক—কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সামরিক সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ যদি ইরান-কে অস্ত্র সরবরাহ করে, তাহলে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এ ঘোষণা দেন। 

তিনি বলেন, এই সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম রাখা হবে না এবং এটি কার্যকর হবে সঙ্গে সঙ্গেই।একই বার্তায় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।বিশ্লেষকদের মতে, একদিকে শান্তি 

আরো পড়ুন ইরানের শর্তে যুদ্ধবিরতি ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা

আলোচনার ইঙ্গিত, অন্যদিকে ইরানের মিত্র দেশগুলোর প্রতি কঠোর শুল্ক হুমকি—এই দ্বৈত বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের প্রেক্ষাপটে ট্রাম্পের এই ঘোষণা কৌশলগত চাপ সৃষ্টির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত