দৈনিক সংবাদ দিগন্ত

নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নয় ওয়াশিংটন, ফের হামলার হুঁশিয়ারি

ইরানের দেওয়া নতুন পারমাণবিক প্রস্তাবে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। সোমবার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের নতুন প্রস্তাব সম্ভাব্য চুক্তির জন্য ‘অপর্যাপ্ত’। তার অভিযোগ, তেহরান এখনো পারমাণবিক কর্মসূচি নিয়ে অর্থবহ ছাড় দিতে রাজি হয়নি।আরও পড়ুন, উচ্ছেদ ও বিধিনিষেধ ঘিরে পার্ক সার্কাসে ব্যাপক বিক্ষোভতিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত প্রত্যাখ্যান করে ইরান নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে স্পষ্ট অবস্থান না থাকায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। জানা গেছে, মঙ্গলবার হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে ইরান ইস্যুতে সম্ভাব্য সামরিক ব্যবস্থা নিয়েও আলোচনা হতে পারে।আরও পড়ুন, নতুন নিয়মে বিপাকে পশ্চিমবঙ্গের খামারিরামার্কিন ওই কর্মকর্তা কঠোর ভাষায় বলেন, ইরান যদি তাদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে ‘বোমা হামলার মাধ্যমে আলোচনা’ করতে হতে পারে। এর আগে রোববার ট্রাম্পও ইঙ্গিত দেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি বলেন, তেহরান যদি কোনো ধরনের ছাড় দেওয়ার মানসিকতা না দেখায়, তাহলে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর অবস্থানে যেতে হবে।অন্যদিকে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। এতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।আরও পড়ুন, গভীর পানির গুহায় মিলল চার পর্যটকের মরদেহএদিকে ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে, তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার বিষয়ে যুক্তরাষ্ট্র নীতিগত সম্মতি দিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, কোনো ছাড় পেতে হলে ইরানকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে।

নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নয় ওয়াশিংটন, ফের হামলার হুঁশিয়ারি