দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

‘সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’- এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য। এরমধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচি পালন করল বিরোধী দল।

আরও পড়ুন, প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি দায়িত্বে দেওয়ান নিলু

শনিবার (৪ এপ্রিল) বিকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল সোয়া পাঁচটায় কর্মসূচি শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও ফেস্টুনসহ মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের নেতারা। তারা বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন, তারেক রহমানের দেশে ফেরা ও রাষ্ট্র পরিচালনা - কার প্রভাব?

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি গণভোটের রায়কে উপেক্ষা করছে। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করছে এটা ঠিক আছে। কিন্তু জনগণ ভোট দিয়ে সংস্কার করবে এটা মানা হচ্ছে না। এটা অন্যায়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি গণভোটকে অপমান করেছে। তিনি বলেন, সরকার যদি জনস্বার্থের বিরুদ্ধে কিছু করে তাহলে আমরা রাজপথে নামবো। সংসদেও প্রতিবাদ করবো।

বিষয় : জামায়াত সমাবেশ অভিযোগ ১১ দলীয় কর্মসূচি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

‘সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’- এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য। এরমধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচি পালন করল বিরোধী দল।

আরও পড়ুন, প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি দায়িত্বে দেওয়ান নিলু

শনিবার (৪ এপ্রিল) বিকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল সোয়া পাঁচটায় কর্মসূচি শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও ফেস্টুনসহ মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের নেতারা। তারা বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন, তারেক রহমানের দেশে ফেরা ও রাষ্ট্র পরিচালনা - কার প্রভাব?

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি গণভোটের রায়কে উপেক্ষা করছে। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করছে এটা ঠিক আছে। কিন্তু জনগণ ভোট দিয়ে সংস্কার করবে এটা মানা হচ্ছে না। এটা অন্যায়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি গণভোটকে অপমান করেছে। তিনি বলেন, সরকার যদি জনস্বার্থের বিরুদ্ধে কিছু করে তাহলে আমরা রাজপথে নামবো। সংসদেও প্রতিবাদ করবো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত