জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একটি প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন।
তিনি ফেসবুকে একটি পোস্টে এই প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, তারেক রহমান ২৯ নভেম্বর বলেছিলেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত অন্যদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। কিন্তু ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও।
আরও পড়ুন, প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি দায়িত্বে দেওয়ান নিলু
হাসনাত আব্দুল্লাহ আরও প্রশ্ন তুলেছেন, দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্যদের প্রভাবের ওপর নির্ভর করেছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত? জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন?
আরও পড়ুন, জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রতিবাদী কর্মসূচি শুরু আজ
তিনি সবশেষে জানতে চান, তার নিজের সিদ্ধান্ত ছাড়াও যাদের সিদ্ধান্তের ওপর তার দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে, তারা কারা?
বিষয় : তারেক রহমান হাসনাত আব্দুল্লাহ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন