দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি দায়িত্বে দেওয়ান নিলু

প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন দলের শীর্ষ নেতা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিশনিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এই ঘোষণা দেন।সাকি বলেন, “রাজনৈতিক দল ও সরকারকে আলাদা রাখার স্বার্থেই আমি দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।”

আরো পড়ুন , জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রতিবাদী কর্মসূচি শুরু আজ

তার পদত্যাগের পর দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে দেওয়ান আব্দুর রশিদ নিলু-কে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছিলেন।

বিষয় : সম্মেলন দায়িত্ব সমন্বয়কারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি দায়িত্বে দেওয়ান নিলু

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন দলের শীর্ষ নেতা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিশনিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এই ঘোষণা দেন।সাকি বলেন, “রাজনৈতিক দল ও সরকারকে আলাদা রাখার স্বার্থেই আমি দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।”

আরো পড়ুন , জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রতিবাদী কর্মসূচি শুরু আজ

তার পদত্যাগের পর দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে দেওয়ান আব্দুর রশিদ নিলু-কে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত