প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি দায়িত্বে দেওয়ান নিলু
সংবাদ দিগন্ত ||
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন দলের শীর্ষ নেতা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।শনিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এই ঘোষণা দেন।সাকি বলেন, “রাজনৈতিক দল ও সরকারকে আলাদা রাখার স্বার্থেই আমি দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।”আরো পড়ুন , জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রতিবাদী কর্মসূচি শুরু আজ তার পদত্যাগের পর দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে দেওয়ান আব্দুর রশিদ নিলু-কে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত