দৈনিক সংবাদ দিগন্ত

ঢাবি সাদা দলের ৭ শিক্ষকের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ৭ শিক্ষকের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ঢাবি সাদা দল। আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত শিক্ষকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু সায়েম, আরবি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. ওমর ফারুক, আরবি বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এইচ এম মোশাররফ হোসেন এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. আ খ ম ইউনুস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে একটি সংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে গত ২৭ সেপ্টেম্বর সাদা দলের কয়েকজন সদস্য দলের বিরুদ্ধে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে সাদা দলের সাথে তাঁদের সম্পর্ক কেন রহিত করা হবে না মর্মে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাঁরা এর কোনো জবাব দেননি। এমনকি এই সম্পর্কে গঠিত একটি বিশেষ কমিটি তাঁদেরকে মৌখিভাবে তাঁদের বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানালেও এ ব্যাপারে তাঁদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এমতাবস্থায় গতকাল ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাদা দলের অবস্থান স্পষ্ট করা হয়।

আরও পড়ুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ

অথচ আজ ৯ ফেব্রুয়ারি ইউটিএল একটি সংবাদ সম্মেলন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বক্তব্য প্রদান করে এবং এই সংবাদ সম্মেলনে উপরিউক্ত কয়েকজন শিক্ষক ছাড়াও সাদা দলের আরো কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। এর মাধ্যমে তাঁরা সাদা দলের সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদান করেছেন এবং এমন একটি সংগঠনের সাথে নিজেদের যুক্ত করেছেন যার সাথে সাদা দলের কোনো সম্পর্ক নেই। এতে আরো বলা হয়েছে, সাদা দলের এক্সিকিউটিভ কমিটির এক সভায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারণে তাদের সঙ্গে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দলের কোনো সম্পৃক্ততা নেই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখিত শিক্ষকগণ ভবিষ্যতে সাদা দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।

বিষয় : শিক্ষক ঢাবি ঘোষণা সাদা দল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাবি সাদা দলের ৭ শিক্ষকের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত