দৈনিক সংবাদ দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে পোস্টারিং করার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় এসব পোস্টার সাঁটানো হয় বলে জানা গেছে।

আরও পড়ুন, আটক ঘটনার পর চবি ছাত্রদল নেতা বহিষ্কার করল কেন্দ্রীয় কমিটি

পোস্টারগুলোতে বিভিন্ন দাবি ও স্লোগান লেখা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—“শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে”, “বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে” এবং “রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে”। জানা গেছে, পোস্টারিং কার্যক্রমে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলামসহ কয়েকজন নেতা।

আরও পড়ুন, জাল সনদে ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, নিষিদ্ধঘোষিত একটি সংগঠন গোপনে এ ধরনের পোস্টারিং করে কাপুরুষতার পরিচয় দিয়েছে। তার মতে, যখন ক্যাম্পাসে লোকজন কম ছিল, তখনই তারা এই কার্যক্রম চালিয়েছে।

আরও পড়ুন, ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিল জকসু

তিনি আরও জানান, নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে ঘটনাটি ঘটেছে। ক্যাম্পাস খোলার পর এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে শিক্ষার্থীদের পক্ষ থেকেও।

বিষয় : ছাত্রলীগ নিষিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পোস্টারিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে পোস্টারিং করার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় এসব পোস্টার সাঁটানো হয় বলে জানা গেছে।

আরও পড়ুন, আটক ঘটনার পর চবি ছাত্রদল নেতা বহিষ্কার করল কেন্দ্রীয় কমিটি

পোস্টারগুলোতে বিভিন্ন দাবি ও স্লোগান লেখা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—“শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে”, “বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে” এবং “রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে”। জানা গেছে, পোস্টারিং কার্যক্রমে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলামসহ কয়েকজন নেতা।

আরও পড়ুন, জাল সনদে ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, নিষিদ্ধঘোষিত একটি সংগঠন গোপনে এ ধরনের পোস্টারিং করে কাপুরুষতার পরিচয় দিয়েছে। তার মতে, যখন ক্যাম্পাসে লোকজন কম ছিল, তখনই তারা এই কার্যক্রম চালিয়েছে।

আরও পড়ুন, ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিল জকসু

তিনি আরও জানান, নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে ঘটনাটি ঘটেছে। ক্যাম্পাস খোলার পর এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে শিক্ষার্থীদের পক্ষ থেকেও।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত