বান্ধবীসহ আটক হওয়ার ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৪ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির পক্ষে এ্যানির বক্তব্য
বহিষ্কারাদেশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাকিফ রহমানকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার জে এম টাওয়ার সংলগ্ন একটি বাসা থেকে এক তরুণীর সঙ্গে তাকে আটক করা হয়।
আরও পড়ুন, বিতর্কে প্রশ্নপত্রের ভুল ও অব্যবস্থাপনা
ঘটনা প্রসঙ্গে সাকিফ রহমান দাবি করেন, তার বান্ধবী গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে টিকিট কেটেছিলেন। তিনি জানান, কয়েকজন বন্ধু মিলে রাতে ক্যাম্পাসে ঘোরাঘুরির পরিকল্পনা ছিল এবং পরে ব্যাগ আনার সময় বান্ধবীকে একা না রেখে রুমে নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, কিছু মানুষ ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করেছে এবং তারা কোনো আপত্তিকর অবস্থায় ছিলেন না।
আরও পড়ুন, প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু ২৩ মে থেকে, চলবে ৬ জুন পর্যন্ত
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে ক্যাম্পাস এলাকায় নিয়ে আসেন এবং লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। ঈদের ছুটির পর বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন