দৈনিক সংবাদ দিগন্ত

প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু ২৩ মে থেকে, চলবে ৬ জুন পর্যন্ত

আগামীকাল শনিবার (২৩ মে) থেকেই শুরু হচ্ছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈদের ছুটি। এ ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

আরও পড়ুন, নর্থ সাউথে নৃবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের নবীনবরণ

এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৩ ও ২৪ মে বিদ্যালয় খোলা থাকার কথা ছিল। তবে নতুন নির্দেশনায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আগাম ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের সই করা এক আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মের প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মের নির্দেশনার আলোকে ঈদুল আজহা উপলক্ষে ছুটি কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির পক্ষে এ্যানির বক্তব্য

নির্দেশনায় আরও জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও বন্ধ থাকবে। সেই অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোও এই ছুটির আওতায় থাকবে।

আরও পড়ুন, বিতর্কে প্রশ্নপত্রের ভুল ও অব্যবস্থাপনা

শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয়গুলো পুনরায় খুলবে এবং শিক্ষাকার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

বিষয় : ছুটি ঈদ প্রাথমিক বিদ্যালয়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু ২৩ মে থেকে, চলবে ৬ জুন পর্যন্ত

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

আগামীকাল শনিবার (২৩ মে) থেকেই শুরু হচ্ছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈদের ছুটি। এ ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

আরও পড়ুন, নর্থ সাউথে নৃবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের নবীনবরণ

এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৩ ও ২৪ মে বিদ্যালয় খোলা থাকার কথা ছিল। তবে নতুন নির্দেশনায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আগাম ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের সই করা এক আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মের প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মের নির্দেশনার আলোকে ঈদুল আজহা উপলক্ষে ছুটি কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির পক্ষে এ্যানির বক্তব্য

নির্দেশনায় আরও জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও বন্ধ থাকবে। সেই অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোও এই ছুটির আওতায় থাকবে।

আরও পড়ুন, বিতর্কে প্রশ্নপত্রের ভুল ও অব্যবস্থাপনা

শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয়গুলো পুনরায় খুলবে এবং শিক্ষাকার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত