পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। দীর্ঘ ছুটির আমেজ কাটিয়ে সোমবার (১ জুন) থেকে পুনরায় খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। এর মধ্য দিয়ে সারাদেশে আবারও শুরু হবে নিয়মিত কর্মব্যস্ততা।চলতি বছর ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের অবকাশ উপভোগ করেন। ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে ফিরবেন।আরও পড়ুন, দেখতে পান না, তবুও অনুভব করলেন তারেক রহমানকেঈদের ছুটির সময় জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক নিয়মে পূর্ণাঙ্গ লেনদেন শুরু হবে। একইসঙ্গে দেশের দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও নিয়মিত লেনদেন শুরু হবে।প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়া ও ব্যাংকপাড়ায় কাজের চাপ তুলনামূলক কম থাকতে পারে। সাধারণত সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়েই প্রথম দিনের একটি বড় অংশ কেটে যায়। তবে ছুটির কারণে জমে থাকা দাপ্তরিক, আর্থিক ও বাণিজ্যিক কাজ দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যস্ততা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আরও পড়ুন, পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসছুটি শেষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও নিয়মিত কার্যক্রম শুরু হবে।আরও পড়ুন, তিন জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসএদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। সংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে রাজধানীসহ সারাদেশের প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে।