দৈনিক সংবাদ দিগন্ত

চাঁদ দেখা গেছে, ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা, ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি

আগামী ২৮ মে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।সোমবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।তিনি জানান, কক্সবাজারে চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে এবং ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে।

আরও  পড়ুন , রাষ্ট্রীয় সুবিধা ও কর ফাঁকির অভিযোগে প্রশ্নের মুখে ড. ইউনূস

এদিকে ঈদ উপলক্ষে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি থাকবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।অপরদিকে বিদ্যুৎ, পানি, গ্যাস ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে।সংবাদপত্রে ছুটি থাকবে ২৬ থেকে ৩০ মে পর্যন্ত। ফলে এই সময় কোনো পত্রিকা প্রকাশিত হবে না।শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি থাকবে। আর মাদরাসাগুলোতে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত।

আরও  পড়ুন , নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, ২০২৬-২৭ অর্থবছর থেকেই কার্যকরের পরিকল্পনা

বিষয় : ছুটি চাঁদ দেখা ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা, ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।সোমবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।তিনি জানান, কক্সবাজারে চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে এবং ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে।

আরও  পড়ুন , রাষ্ট্রীয় সুবিধা ও কর ফাঁকির অভিযোগে প্রশ্নের মুখে ড. ইউনূস

এদিকে ঈদ উপলক্ষে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি থাকবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।অপরদিকে বিদ্যুৎ, পানি, গ্যাস ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে।সংবাদপত্রে ছুটি থাকবে ২৬ থেকে ৩০ মে পর্যন্ত। ফলে এই সময় কোনো পত্রিকা প্রকাশিত হবে না।শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি থাকবে। আর মাদরাসাগুলোতে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত।

আরও  পড়ুন , নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, ২০২৬-২৭ অর্থবছর থেকেই কার্যকরের পরিকল্পনা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত