দৈনিক সংবাদ দিগন্ত

রাষ্ট্রীয় সুবিধা ও কর ফাঁকির অভিযোগে প্রশ্নের মুখে ড. ইউনূস

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে নতুন করে উঠেছে

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে নতুন করে উঠেছে কর ফাঁকি, রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ এবং গ্রামীণ ব্যাংকের অর্থ ব্যবহারের নানা অভিযোগ।অভিযোগ রয়েছে, গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন ড. ইউনূস। সমালোচকদের দাবি, দারিদ্র্য বিমোচনের নামে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় রয়েছে প্রশ্ন।এছাড়া গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ ফান্ডের মাধ্যমে পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের আয়কর পরিশোধ, লভ্যাংশ বণ্টন এবং আর্থিক লেনদেন নিয়েও বিতর্ক রয়েছে। 

আরও  পড়ুন , নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, ২০২৬-২৭ অর্থবছর থেকেই কার্যকরের পরিকল্পনা

বিভিন্ন সময়ে কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগে মামলা ও তদন্তও হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে গ্রামীণসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান সরকারি অনুমোদন, কর ছাড় এবং লাইসেন্স সুবিধা পেয়েছে। এ নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।তবে ড. ইউনূস ও তার ঘনিষ্ঠরা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, সব কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হয়েছে এবং আদালতের নির্দেশনা মেনেই কর ও প্রশাসনিক বিষয়গুলো নিষ্পত্তি করা হয়েছে।

আরও  পড়ুন , দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা ও দমকা হাওয়ার পূর্বাভাস

বিষয় : ড. ইউনূস অর্থনীতিবিদ রাষ্ট্রীয় সুবিধা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

রাষ্ট্রীয় সুবিধা ও কর ফাঁকির অভিযোগে প্রশ্নের মুখে ড. ইউনূস

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে নতুন করে উঠেছে কর ফাঁকি, রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ এবং গ্রামীণ ব্যাংকের অর্থ ব্যবহারের নানা অভিযোগ।অভিযোগ রয়েছে, গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন ড. ইউনূস। সমালোচকদের দাবি, দারিদ্র্য বিমোচনের নামে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় রয়েছে প্রশ্ন।এছাড়া গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ ফান্ডের মাধ্যমে পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের আয়কর পরিশোধ, লভ্যাংশ বণ্টন এবং আর্থিক লেনদেন নিয়েও বিতর্ক রয়েছে। 

আরও  পড়ুন , নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, ২০২৬-২৭ অর্থবছর থেকেই কার্যকরের পরিকল্পনা

বিভিন্ন সময়ে কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগে মামলা ও তদন্তও হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে গ্রামীণসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান সরকারি অনুমোদন, কর ছাড় এবং লাইসেন্স সুবিধা পেয়েছে। এ নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।তবে ড. ইউনূস ও তার ঘনিষ্ঠরা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, সব কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হয়েছে এবং আদালতের নির্দেশনা মেনেই কর ও প্রশাসনিক বিষয়গুলো নিষ্পত্তি করা হয়েছে।

আরও  পড়ুন , দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা ও দমকা হাওয়ার পূর্বাভাস

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত