ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে গত ১৭ মে অন্তর্বর্তী সরকারের শাসনামলের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য ২১ মে দিন ধার্য করেন।আরও পড়ুন , এলএনজি ক্রয় প্রস্তাব প্রত্যাহারে জ্বালানি সংকটের শঙ্কাশুনানিতে রিটের পক্ষে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।রিট আবেদনে বলা হয়েছিল, এই সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অনিয়ম ও অস্থিরতা তৈরি হয়েছে। তাই কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন।তবে শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।আইনজীবীরা জানান, ভবিষ্যতে বিষয়টি পুনরায় বিবেচনার সুযোগ থাকলেও আপাতত আদালত রিটটি গ্রহণ করেননি।আরও পড়ুন , শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার চার্জগঠন শুনানি পিছিয়ে ২৫ জুন