দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের রায়ে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসকে

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসকে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। তিন অর্থবছরের কর সংক্রান্ত রিট খারিজ করে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।আদালতের এ রায়ের ফলে গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা আয়কর আদায়ের পথ খুলেছে।মামলার নথি ও আদালতের কার্যক্রমের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত বিভিন্ন করবর্ষের কর দাবি নিয়ে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করে। 

আরও  পড়ুন, জুলাই আন্দোলনের হত্যা মামলায় কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখালেন আদালত

প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।পরে মামলাটি নিয়ে হাইকোর্টে একাধিক পর্যায়ে বিচারিক কার্যক্রম হয়।এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর সংক্রান্ত একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একইসঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য আসে।নতুন বেঞ্চে পুনর্মূল্যায়নের পর আজ গ্রামীণ কল্যাণের করা রুল খারিজ করে দেওয়া হয়।

বিষয় : ড. ইউনূস গ্রামীণ কল্যাণ ৬৬৬ কোটি টাকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের রায়ে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসকে

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। তিন অর্থবছরের কর সংক্রান্ত রিট খারিজ করে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।আদালতের এ রায়ের ফলে গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা আয়কর আদায়ের পথ খুলেছে।মামলার নথি ও আদালতের কার্যক্রমের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত বিভিন্ন করবর্ষের কর দাবি নিয়ে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করে। 

আরও  পড়ুন, জুলাই আন্দোলনের হত্যা মামলায় কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখালেন আদালত

প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।পরে মামলাটি নিয়ে হাইকোর্টে একাধিক পর্যায়ে বিচারিক কার্যক্রম হয়।এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর সংক্রান্ত একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একইসঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য আসে।নতুন বেঞ্চে পুনর্মূল্যায়নের পর আজ গ্রামীণ কল্যাণের করা রুল খারিজ করে দেওয়া হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত