দৈনিক সংবাদ দিগন্ত

নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, ২০২৬-২৭ অর্থবছর থেকেই কার্যকরের পরিকল্পনা

নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ১১ বছর পর নতুন বেতন কাঠামো কার্যকর করতে অর্থ মন্ত্রণালয় প্রস্তুতি শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র বলছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য আগামী জাতীয় বাজেটেই প্রাথমিক বরাদ্দ রাখা হতে পারে। প্রথম ধাপে সম্ভাব্য ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ দিয়ে মূল বেতনের একটি অংশ বাড়ানো হবে। পরবর্তী দুই অর্থবছরে ধাপে ধাপে বাকি সুবিধা কার্যকর করা হবে।নতুন পে স্কেলের আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর চাকরিজীবীরা সুবিধা পাবেন। প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে।

আরও  পড়ুন , দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা ও দমকা হাওয়ার পূর্বাভাস

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটি সুপারিশগুলো যাচাই-বাছাই করছে।কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরির বর্তমান ২০টি গ্রেড বহাল থাকবে। সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।এছাড়া পেনশন সুবিধাতেও বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। মাসিক ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ এবং তার বেশি পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।বয়সভিত্তিক অতিরিক্ত ভাতারও সুপারিশ করা হয়েছে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীরা অতিরিক্ত ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীরা ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীরা ৫ হাজার টাকা পেতে পারেন।

আরও  পড়ুন , স্মার্টফোনে জুয়ার ফাঁদ, নিঃস্ব হচ্ছে পরিবার

বিষয় : পরিকল্পনা প্রতীক্ষিত নবম পে স্কেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, ২০২৬-২৭ অর্থবছর থেকেই কার্যকরের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ১১ বছর পর নতুন বেতন কাঠামো কার্যকর করতে অর্থ মন্ত্রণালয় প্রস্তুতি শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র বলছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য আগামী জাতীয় বাজেটেই প্রাথমিক বরাদ্দ রাখা হতে পারে। প্রথম ধাপে সম্ভাব্য ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ দিয়ে মূল বেতনের একটি অংশ বাড়ানো হবে। পরবর্তী দুই অর্থবছরে ধাপে ধাপে বাকি সুবিধা কার্যকর করা হবে।নতুন পে স্কেলের আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর চাকরিজীবীরা সুবিধা পাবেন। প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে।

আরও  পড়ুন , দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা ও দমকা হাওয়ার পূর্বাভাস

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটি সুপারিশগুলো যাচাই-বাছাই করছে।কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরির বর্তমান ২০টি গ্রেড বহাল থাকবে। সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।এছাড়া পেনশন সুবিধাতেও বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। মাসিক ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ এবং তার বেশি পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।বয়সভিত্তিক অতিরিক্ত ভাতারও সুপারিশ করা হয়েছে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীরা অতিরিক্ত ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীরা ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীরা ৫ হাজার টাকা পেতে পারেন।

আরও  পড়ুন , স্মার্টফোনে জুয়ার ফাঁদ, নিঃস্ব হচ্ছে পরিবার

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত