দৈনিক সংবাদ দিগন্ত

দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা ও দমকা হাওয়ার পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও  পড়ুন , স্মার্টফোনে জুয়ার ফাঁদ, নিঃস্ব হচ্ছে পরিবার

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়াবিদরা বলছেন, চলমান মৌসুমি পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ঝড়-বৃষ্টি দেখা দিচ্ছে। কোথাও কোথাও বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে।এদিকে বৈরী আবহাওয়ার শঙ্কায় নদীপথ ব্যবহারকারী যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও  পড়ুন , বিমান বাংলাদেশে প্রশাসনিক পরিবর্তন, পরিচালক পদে মিজানুর রশীদ

বিষয় : পূর্বাভাস আশঙ্কা ঝড়-বৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা ও দমকা হাওয়ার পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও  পড়ুন , স্মার্টফোনে জুয়ার ফাঁদ, নিঃস্ব হচ্ছে পরিবার

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়াবিদরা বলছেন, চলমান মৌসুমি পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ঝড়-বৃষ্টি দেখা দিচ্ছে। কোথাও কোথাও বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে।এদিকে বৈরী আবহাওয়ার শঙ্কায় নদীপথ ব্যবহারকারী যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও  পড়ুন , বিমান বাংলাদেশে প্রশাসনিক পরিবর্তন, পরিচালক পদে মিজানুর রশীদ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x