দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসে সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির পক্ষে এ্যানির বক্তব্য

ছাত্ররাজনীতিকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিমুখ হওয়া উচিত নয়। দেশের স্বার্থে সচেতনভাবে ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘সিটিজেন ডায়ালগ: ম্যানিফেস্টো টু অ্যাকশন—চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভে অচল পবিপ্রবি

নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, চাইলে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন। তবে ছাত্ররাজনীতির পথ বেছে নেওয়ার ফলে জাতীয় রাজনীতিতে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ছাত্ররাজনীতি তাকে সমাজ, রাষ্ট্র ও মানুষের নানা দিক বোঝার সুযোগ করে দিয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের রাজনৈতিক যাত্রার কথাও স্মরণ করেন। হলের জেনারেল সেক্রেটারি, ডাকসুর প্রতিনিধি ও সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে কাজ করার সক্ষমতা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন, রাবিতে ছবি তোলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

শিক্ষার্থীদের ছাত্ররাজনীতি থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাকে উদ্বেগজনক উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, হাজার হাজার শিক্ষার্থী রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে সেটিই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ভিত্তি হয়ে ওঠে। ছাত্ররাজনীতি না করলে ক্ষতিটা শেষ পর্যন্ত দেশেরই হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, নর্থ সাউথে নৃবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের নবীনবরণ

এ সময় সরকারের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়েছে। পানি ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার তিন মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে শুরু করেছে। তিনি জানান, দেশে বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়, যার মধ্যে পাঁচ লাখ টন ইলিশ।

বিষয় : ছাত্ররাজনীতি শিক্ষার্থী এ্যানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির পক্ষে এ্যানির বক্তব্য

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x