দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির পক্ষে এ্যানির বক্তব্য

ছাত্ররাজনীতিকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিমুখ হওয়া উচিত নয়। দেশের স্বার্থে সচেতনভাবে ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘সিটিজেন ডায়ালগ: ম্যানিফেস্টো টু অ্যাকশন—চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরও পড়ুন, শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভে অচল পবিপ্রবিনিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, চাইলে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন। তবে ছাত্ররাজনীতির পথ বেছে নেওয়ার ফলে জাতীয় রাজনীতিতে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ছাত্ররাজনীতি তাকে সমাজ, রাষ্ট্র ও মানুষের নানা দিক বোঝার সুযোগ করে দিয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের রাজনৈতিক যাত্রার কথাও স্মরণ করেন। হলের জেনারেল সেক্রেটারি, ডাকসুর প্রতিনিধি ও সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে কাজ করার সক্ষমতা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।আরও পড়ুন, রাবিতে ছবি তোলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষশিক্ষার্থীদের ছাত্ররাজনীতি থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাকে উদ্বেগজনক উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, হাজার হাজার শিক্ষার্থী রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে সেটিই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ভিত্তি হয়ে ওঠে। ছাত্ররাজনীতি না করলে ক্ষতিটা শেষ পর্যন্ত দেশেরই হবে বলেও মন্তব্য করেন তিনি।আরও পড়ুন, নর্থ সাউথে নৃবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের নবীনবরণএ সময় সরকারের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়েছে। পানি ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার তিন মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে শুরু করেছে। তিনি জানান, দেশে বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়, যার মধ্যে পাঁচ লাখ টন ইলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির পক্ষে এ্যানির বক্তব্য