দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বাজারে ভেজাল-নকল পণ্যের ছড়াছড়ি, আসল পণ্য চিনবেন যেভাবে

বাজারে ভেজাল-নকল পণ্যের ছড়াছড়ি

দেশের বাজারে মানহীন, ভেজাল, নকল ও অনুমোদনহীন পণ্যের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। সম্প্রতি পরীক্ষায় নির্ধারিত মান পূরণে ব্যর্থ হওয়ায় মসলা, ঘিসহ কয়েকটি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআই। একই সঙ্গে এসব পণ্য না কিনতে ভোক্তাদের সতর্ক করা হয়েছে।তবে প্রশ্ন হলো, বাজারে থাকা কোনো পণ্য আসল ও মানসম্মত কি না, তা একজন সাধারণ ভোক্তা বুঝবেন কীভাবে?সংশ্লিষ্টরা বলছেন, প্যাকেটজাত পণ্য কেনার আগে কিউআর কোড যাচাই করা যেতে পারে। মোবাইলে কিউআর কোড স্ক্যান করলে পণ্য ও উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। নকল পণ্যে সাধারণত এ ধরনের বিস্তারিত তথ্য পাওয়া যায় না।পণ্যের মোড়কেও নজর দিতে হবে। নাম, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ওজন, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উপাদানের তথ্য থাকা বাধ্যতামূলক।

আরও  পড়ুন, আন্তঃব্যাংকে কমেছে ডলারের দাম, ১২২ টাকা ৮৫ পয়সায় স্থির

এ ছাড়া প্যাকেটের গায়ে বিএসটিআইয়ের অনুমোদন বা লাইসেন্সের তথ্য রয়েছে কি না, সেটিও যাচাই করতে হবে।বিএসটিআই বলছে, কোনো পণ্য পরীক্ষায় মানহীন প্রমাণিত হলে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করে কোনো দোকানে সেই পণ্য পাওয়া গেলে দোকান মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।তবে ৬৪ জেলার মধ্যে মাত্র ২৩টিতে বিএসটিআইয়ের কার্যালয় থাকায় সারা দেশে সমানভাবে নজরদারি চালানো কঠিন বলে স্বীকার করেছে সংস্থাটি।সংশ্লিষ্টদের পরামর্শ, ভেজাল ও নকল পণ্য থেকে নিরাপদ থাকতে কেনার আগে কিউআর কোড, বিএসটিআইয়ের অনুমোদন, উৎপাদন ও মেয়াদের তারিখ, উপাদান, ওজন এবং প্যাকেটের মান ভালোভাবে যাচাই করুন।

বিষয় : আসল পণ্য ভেজাল-নকল নির্ধারিত মান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বাজারে ভেজাল-নকল পণ্যের ছড়াছড়ি, আসল পণ্য চিনবেন যেভাবে

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে মানহীন, ভেজাল, নকল ও অনুমোদনহীন পণ্যের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। সম্প্রতি পরীক্ষায় নির্ধারিত মান পূরণে ব্যর্থ হওয়ায় মসলা, ঘিসহ কয়েকটি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআই। একই সঙ্গে এসব পণ্য না কিনতে ভোক্তাদের সতর্ক করা হয়েছে।তবে প্রশ্ন হলো, বাজারে থাকা কোনো পণ্য আসল ও মানসম্মত কি না, তা একজন সাধারণ ভোক্তা বুঝবেন কীভাবে?সংশ্লিষ্টরা বলছেন, প্যাকেটজাত পণ্য কেনার আগে কিউআর কোড যাচাই করা যেতে পারে। মোবাইলে কিউআর কোড স্ক্যান করলে পণ্য ও উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। নকল পণ্যে সাধারণত এ ধরনের বিস্তারিত তথ্য পাওয়া যায় না।পণ্যের মোড়কেও নজর দিতে হবে। নাম, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ওজন, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উপাদানের তথ্য থাকা বাধ্যতামূলক।

আরও  পড়ুন, আন্তঃব্যাংকে কমেছে ডলারের দাম, ১২২ টাকা ৮৫ পয়সায় স্থির

এ ছাড়া প্যাকেটের গায়ে বিএসটিআইয়ের অনুমোদন বা লাইসেন্সের তথ্য রয়েছে কি না, সেটিও যাচাই করতে হবে।বিএসটিআই বলছে, কোনো পণ্য পরীক্ষায় মানহীন প্রমাণিত হলে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করে কোনো দোকানে সেই পণ্য পাওয়া গেলে দোকান মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।তবে ৬৪ জেলার মধ্যে মাত্র ২৩টিতে বিএসটিআইয়ের কার্যালয় থাকায় সারা দেশে সমানভাবে নজরদারি চালানো কঠিন বলে স্বীকার করেছে সংস্থাটি।সংশ্লিষ্টদের পরামর্শ, ভেজাল ও নকল পণ্য থেকে নিরাপদ থাকতে কেনার আগে কিউআর কোড, বিএসটিআইয়ের অনুমোদন, উৎপাদন ও মেয়াদের তারিখ, উপাদান, ওজন এবং প্যাকেটের মান ভালোভাবে যাচাই করুন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত