দৈনিক সংবাদ দিগন্ত

নবগঠিত মন্ত্রিসভার সফলতা কামনায় জবি সাদা দলের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তফা হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রইছ উদদীন গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান। সাদা দলের নেতৃবৃন্দ ব‌লেন, দীর্ঘ ১৭ বৎসর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোট দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় জবি সাদা দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।আরও পড়ুন, রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন ঢাবি শিক্ষিকা মোনামিনেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। নবগঠিত মন্ত্রিসভার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উষ্ণ অভিনন্দন। নেতৃবৃন্দ প্রত‍্যাশা ব‍্যক্ত করে বলেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবগঠিত সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে নতুন ইতিহাস সৃষ্টি করবেন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নতুন সরকার আন্তরিক হবে এবং তাদের নেতৃত্বে এক নতুন জাতীয় ঐক্য গড়ে উঠবে। 

নবগঠিত মন্ত্রিসভার সফলতা কামনায় জবি সাদা দলের শুভেচ্ছা