জুলাইয়ে সামান্য কমলেও আগস্টে যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্ট মাসে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। এর ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ দুই মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার।তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে আগস্টে ১০ দশমিক ৫৩ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে সেই ঘাটতি অনেকটাই কাটিয়ে ওঠে বাংলাদেশের তৈরি পোশাক খাত।
আরও পড়ুন, গ্রিনমেট্রিক র্যাংকিংয়ে টানা দ্বিতীয়বার বাংলাদেশে শীর্ষে আইইউবিএটি
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলার। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে পুরো বছরে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। সে হিসাবে গত অর্থবছরে মাসিক গড় রপ্তানি আয় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার।অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় আগের অর্থবছরের গড়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। মাত্র দুই মাসেই গত অর্থবছরের মোট রপ্তানি আয়ের প্রায় ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে।বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাজ্য। ফলে অর্থবছরের শুরুতে এ বাজারে রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে তা দেশের সামগ্রিক পোশাক রপ্তানি আয়েও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : যুক্তরাজ্যে বাংলাদেশ পোশাক রপ্তানি

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন