দৈনিক সংবাদ দিগন্ত

পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে আবারও দ্বিতীয় স্থানে ভিয়েতনাম

বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পেছনে ফেলে আবারও দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভিয়েতনাম। দেশের পোশাকশিল্প আর্থিক সংকট, নীতিগত অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতায় প্রতিযোগিতা হারাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ প্যাকেজিং অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনী অনুষ্ঠানে ফারুক হাসান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প নানা সংকটে ধীরে ধীরে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে। হারানো অবস্থান ফিরে পেতে সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।আরও  পড়ুন, কূটনৈতিক আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনঅনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা জানান, আর্থিক সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, নীতিগত অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতা শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আর্থিক সংকট ও নিরাপত্তাজনিত সমস্যায় উৎপাদনকারীরা চাপে রয়েছেন। দেশীয় শিল্প সুরক্ষায় সরকারের প্রণোদনারও দাবি জানান তিনি।এদিকে শুল্ক বিভাগে দুর্নীতির অভিযোগ তুলে বিপিএএমইএর সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি বলেন, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নবায়নে ব্যবসায়ীদের ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে।আগামী ১ আগস্ট বিপিএএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে আবারও দ্বিতীয় স্থানে ভিয়েতনাম