দৈনিক সংবাদ দিগন্ত

মাদুরো গ্রেপ্তারের পর ট্রাম্পের সঙ্গে দেলসি রদ্রিগেজের প্রথম বৈঠক

ট্রাম্পের সঙ্গে দেলসি রদ্রিগেজের প্রথম বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।মঙ্গলবার নিউইয়র্কে ট্রাম্পের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে দুই নেতার মধ্যে অনানুষ্ঠানিক এ বৈঠক অনুষ্ঠিত হয়।ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনী গ্রেপ্তারের পর ট্রাম্প ও রদ্রিগেজের মধ্যে এটিই প্রথম সরাসরি সাক্ষাৎ। রয়টার্স জানিয়েছে, বৈঠকটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত ‘পুল-অ্যাসাইড’ বৈঠক।বৈঠকের সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস এবং নীতিবিষয়ক উপপ্রধান স্টিফেন মিলার।ক্ষমতা গ্রহণের পর এটিই যুক্তরাষ্ট্রে দেলসি রদ্রিগেজের প্রথম সফর। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি তাঁর নেতৃত্বাধীন ভেনেজুয়েলার প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।এসব আলোচনায় ভেনেজুয়েলার জ্বালানি খাত, খনিজ সম্পদ এবং ঋণ পুনর্গঠনের বিষয় গুরুত্ব পাচ্ছে। 

আরও  পড়ুন, মধ্যপ্রাচ্য সংঘাতে সৌদি তেল সরবরাহে নতুন চাপ

দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসের কর্মকর্তারাও প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলাকে বিনিয়োগের উপযোগী হিসেবে তুলে ধরা এবং দেশটির অর্থনৈতিক কার্যক্রমে আন্তর্জাতিক অর্থায়নের পথ তৈরি করাও আলোচনার অন্যতম লক্ষ্য। পাশাপাশি দেশটির জন্য সম্ভাব্য ঋণ সহায়তা নিয়েও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনা চলছে।এদিকে রদ্রিগেজের নিউইয়র্ক সফরের প্রতিবাদে জাতিসংঘের বাইরে বিক্ষোভ করেছেন ভেনেজুয়েলার নাগরিকদের একটি অংশ। তাঁরা অবাধ নির্বাচনের দাবি জানান এবং রদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও আপত্তি জানান।এর আগে জাতিসংঘে দেওয়া বক্তব্যে ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলেন এবং তাঁকে গ্রেপ্তারের অভিযানকে পশ্চিম গোলার্ধে মার্কিন সামরিক সক্ষমতার উদাহরণ হিসেবে তুলে ধরেন।সব মিলিয়ে মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলার নতুন রাজনৈতিক বাস্তবতায় ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক কোন দিকে এগোয় তা এখন আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে।

বিষয় : ট্রাম্প প্রথম বৈঠক দেলসি রদ্রিগেজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মাদুরো গ্রেপ্তারের পর ট্রাম্পের সঙ্গে দেলসি রদ্রিগেজের প্রথম বৈঠক

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x