চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে প্রকাশ হতে পারে। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।তিনি বলেন, ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলে পরীক্ষা নিতে কিছুটা দেরি হলেও ওই অঞ্চলের ফলাফল প্রস্তুতে অতিরিক্ত পরীক্ষক নেওয়া হয়েছে। সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা চলে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে যায়।
আরও পড়ুন, একসঙ্গে পুলিশের ২২ কর্মকর্তার বদলি ও পদায়ন
শেষ পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা চলতি মাসের ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে।ফল প্রকাশের সময় নির্ধারণে চট্টগ্রাম অঞ্চলের পিছিয়ে যাওয়া পরীক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ কারণে ফল প্রস্তুতের কাজে অতিরিক্ত পরীক্ষক যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।এ বছর সাধারণ শিক্ষা বোর্ড মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন।ফল প্রকাশের সম্ভাব্য সময় ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে হলেও চূড়ান্ত তারিখ পরে জানানো হবে। ফল প্রকাশের প্রস্তুতি শেষ হলে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সময়সূচি জানানো হবে।
বিষয় : এইচএসসি পরীক্ষার ফল ১৫ নভেম্বর

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন