জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ—আইআরডি।রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের শাস্তি মওকুফ করা হয়েছে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে কর্মকর্তাদের আন্দোলন একপর্যায়ে তীব্র আকার ধারণ করে। আন্দোলনের কারণে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমেও বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছিল বলে জানানো হয়। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এরপর আন্দোলনে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।এদিকে আন্দোলনে জড়িত কর্মকর্তাদের মধ্যে ২৪ জনের শাস্তি মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছিল।
আরও পড়ুন, জরুরি খরচে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, চালু হচ্ছে ‘ই-পেমেন্ট ক্রেডিট’
তাদের মধ্যে আয়কর ক্যাডারের ১৪ জন এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্যাডারের ১০ কর্মকর্তা রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করেন।রোববারের প্রজ্ঞাপনে ২০ কর্মকর্তার দণ্ড মওকুফের কথা জানানো হয়। মওকুফ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কর অঞ্চল-২১ ঢাকার উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল, কর অঞ্চল দিনাজপুরের অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, কর অঞ্চল ময়মনসিংহের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুমিতাসহ আরও কয়েকজন কর্মকর্তা।এছাড়া কর অঞ্চল যশোর, গাজীপুর, ঢাকা, ফরিদপুরসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারাও রয়েছেন দণ্ড মওকুফের তালিকায়।এনবিআর সংস্কার নিয়ে ২০২৫ সালের ওই আন্দোলন প্রশাসনিক ও ব্যবসায়িক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবার আন্দোলনে সম্পৃক্ত ২০ কর্মকর্তার দণ্ড মওকুফের মধ্য দিয়ে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন