দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জরুরি খরচে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, চালু হচ্ছে ‘ই-পেমেন্ট ক্রেডিট’

জরুরি খরচে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ

হঠাৎ প্রয়োজন, কিন্তু হাতে নেই টাকা—এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণের নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এই সুবিধা রোববার থেকে চালু হওয়ার কথা রয়েছে। এর আওতায় যোগ্য গ্রাহকেরা ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।তবে এই ঋণের সবচেয়ে বড় শর্ত—টাকা হাতে পাওয়া যাবে না। অনুমোদিত ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সরাসরি বিলদাতা বা সেবাদাতাকে পরিশোধ করা হবে ঋণের অর্থ।বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়, ভ্রমণ, কর ও সরকারি সেবার ফি, ঋণ বা আমানতের কিস্তি এবং বিমার প্রিমিয়াম পরিশোধে ব্যবহার করা যাবে এই ঋণ।প্রাথমিকভাবে অন্তত ছয় মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম পরিচালনা করবে ব্যাংকগুলো। পাইলট প্রকল্পের ফলাফল পর্যালোচনার পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে চালুর সুযোগ থাকবে।ঋণ পরিশোধে গ্রাহকেরা পাবেন ৭, ১৫ ও ৩০ দিনের মেয়াদ। সুদের পরিবর্তে নেওয়া হবে নির্ধারিত সেবা ফি।

আরও  পড়ুন, ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ

৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে ৭ দিনের জন্য সর্বোচ্চ ৩ টাকা, ১৫ দিনের জন্য ৪ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা সেবা ফি নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণে ৭ দিনের জন্য সর্বোচ্চ ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য ১৩০ টাকা সেবা ফি নেওয়া যাবে।সময়মতো ঋণ পরিশোধ করলে অতিরিক্ত সুদ বা আগাম পরিশোধের জন্য কোনো বাড়তি ফি দিতে হবে না। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলে জরিমানা আরোপ করা যেতে পারে।পুরো প্রক্রিয়াটি—গ্রাহক নিবন্ধন থেকে শুরু করে ঋণ অনুমোদন, অর্থ পরিশোধ এবং ঋণ ফেরত নেওয়া—ডিজিটালভাবে সম্পন্ন করতে হবে।লেনদেনের নিরাপত্তায় ওটিপি, দুই স্তরের নিরাপত্তা যাচাইসহ একাধিক সুরক্ষা ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা রয়েছে।বাংলাদেশ ব্যাংকের আশা, নতুন এই সুবিধায় একদিকে জরুরি ছোটখাটো খরচ মেটাতে গ্রাহকেরা সহজে স্বল্পমেয়াদি ঋণ পাবেন, অন্যদিকে দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহারও আরও বাড়বে।

বিষয় : ঋণ, চালু জরুরি খরচ স্বল্পমেয়াদি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জরুরি খরচে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, চালু হচ্ছে ‘ই-পেমেন্ট ক্রেডিট’

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হঠাৎ প্রয়োজন, কিন্তু হাতে নেই টাকা—এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণের নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এই সুবিধা রোববার থেকে চালু হওয়ার কথা রয়েছে। এর আওতায় যোগ্য গ্রাহকেরা ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।তবে এই ঋণের সবচেয়ে বড় শর্ত—টাকা হাতে পাওয়া যাবে না। অনুমোদিত ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সরাসরি বিলদাতা বা সেবাদাতাকে পরিশোধ করা হবে ঋণের অর্থ।বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়, ভ্রমণ, কর ও সরকারি সেবার ফি, ঋণ বা আমানতের কিস্তি এবং বিমার প্রিমিয়াম পরিশোধে ব্যবহার করা যাবে এই ঋণ।প্রাথমিকভাবে অন্তত ছয় মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম পরিচালনা করবে ব্যাংকগুলো। পাইলট প্রকল্পের ফলাফল পর্যালোচনার পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে চালুর সুযোগ থাকবে।ঋণ পরিশোধে গ্রাহকেরা পাবেন ৭, ১৫ ও ৩০ দিনের মেয়াদ। সুদের পরিবর্তে নেওয়া হবে নির্ধারিত সেবা ফি।

আরও  পড়ুন, ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ

৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে ৭ দিনের জন্য সর্বোচ্চ ৩ টাকা, ১৫ দিনের জন্য ৪ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা সেবা ফি নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণে ৭ দিনের জন্য সর্বোচ্চ ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য ১৩০ টাকা সেবা ফি নেওয়া যাবে।সময়মতো ঋণ পরিশোধ করলে অতিরিক্ত সুদ বা আগাম পরিশোধের জন্য কোনো বাড়তি ফি দিতে হবে না। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলে জরিমানা আরোপ করা যেতে পারে।পুরো প্রক্রিয়াটি—গ্রাহক নিবন্ধন থেকে শুরু করে ঋণ অনুমোদন, অর্থ পরিশোধ এবং ঋণ ফেরত নেওয়া—ডিজিটালভাবে সম্পন্ন করতে হবে।লেনদেনের নিরাপত্তায় ওটিপি, দুই স্তরের নিরাপত্তা যাচাইসহ একাধিক সুরক্ষা ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা রয়েছে।বাংলাদেশ ব্যাংকের আশা, নতুন এই সুবিধায় একদিকে জরুরি ছোটখাটো খরচ মেটাতে গ্রাহকেরা সহজে স্বল্পমেয়াদি ঋণ পাবেন, অন্যদিকে দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহারও আরও বাড়বে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত