দৈনিক সংবাদ দিগন্ত

গোপন বিয়ের লেহেঙ্গা খাটের নিচে লুকিয়েছিলেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে ঘিরে দর্শকদের আগ্রহ এখনও কমেনি। গোপন বিয়ে, সন্তান জন্ম এবং পরবর্তীতে বিচ্ছেদ—সব মিলিয়ে তাদের সম্পর্ক বরাবরই আলোচনায় ছিল।

সম্প্রতি আবারও শাকিব খানকে নিয়ে পুরোনো স্মৃতিচারণ করেছেন অপু বিশ্বাস। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাদের গোপন বিয়ের দিন কীভাবে সব আয়োজন সম্পন্ন হয়েছিল এবং কীভাবে বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল।

আরও পড়ুন, ‘ডন ৩’ ছাড়তেই বিপাকে রণবীর

অপু বিশ্বাস বলেন, বিয়ের দিন তিনি পার্লারে যাওয়ার কথা বলে গুলশানে শাকিব খানের বাসায় যান। তখন বাসার বেশিরভাগ সদস্য বাইরে থাকায় সুযোগ পেয়ে কাজী ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তিনি আরও জানান, সেই সময় বিয়ের লেহেঙ্গা রাখা হয়েছিল খাটের নিচে। আর গহনা লুকানো ছিল শাকিব খানের পোশাক রাখার ব্যাগের ভেতরে।

আরও পড়ুন, নার্সের ভূমিকায় কঙ্গনা, প্রকাশ্যে ‘ভারত ভাগ্য বিধাতা’র ফার্স্ট লুক

বিয়ে শেষ হওয়ার পর সন্ধ্যার আগেই তিনি বাসায় ফিরে যান এবং দীর্ঘদিন বিষয়টি গোপন থাকে। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই তারা আলাদা থাকতেন এবং স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতেন।

আরও পড়ুন, ঈদে গ্রামে এসে নদীতে গোসল, ফিরল দুই কিশোরের মরদেহ

অপু বিশ্বাস আরও বলেন, পরে ধীরে ধীরে পরিবারের সন্দেহ তৈরি হয় এবং প্রায় ছয় মাস পর তার মা বিষয়টি জানতে পারেন। এই দম্পতির সংসারে পরবর্তীতে জন্ম নেয় ছেলে আব্রাম খান জয়। তবে সময়ের ব্যবধানে তাদের সম্পর্ক ভেঙে যায়, যা শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচিত হয়।

বিষয় : শাকিব খান অপু বিশ্বাস বিয়ের লেহেঙ্গা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

গোপন বিয়ের লেহেঙ্গা খাটের নিচে লুকিয়েছিলেন অপু বিশ্বাস

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে ঘিরে দর্শকদের আগ্রহ এখনও কমেনি। গোপন বিয়ে, সন্তান জন্ম এবং পরবর্তীতে বিচ্ছেদ—সব মিলিয়ে তাদের সম্পর্ক বরাবরই আলোচনায় ছিল।

সম্প্রতি আবারও শাকিব খানকে নিয়ে পুরোনো স্মৃতিচারণ করেছেন অপু বিশ্বাস। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাদের গোপন বিয়ের দিন কীভাবে সব আয়োজন সম্পন্ন হয়েছিল এবং কীভাবে বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল।

আরও পড়ুন, ‘ডন ৩’ ছাড়তেই বিপাকে রণবীর

অপু বিশ্বাস বলেন, বিয়ের দিন তিনি পার্লারে যাওয়ার কথা বলে গুলশানে শাকিব খানের বাসায় যান। তখন বাসার বেশিরভাগ সদস্য বাইরে থাকায় সুযোগ পেয়ে কাজী ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তিনি আরও জানান, সেই সময় বিয়ের লেহেঙ্গা রাখা হয়েছিল খাটের নিচে। আর গহনা লুকানো ছিল শাকিব খানের পোশাক রাখার ব্যাগের ভেতরে।

আরও পড়ুন, নার্সের ভূমিকায় কঙ্গনা, প্রকাশ্যে ‘ভারত ভাগ্য বিধাতা’র ফার্স্ট লুক

বিয়ে শেষ হওয়ার পর সন্ধ্যার আগেই তিনি বাসায় ফিরে যান এবং দীর্ঘদিন বিষয়টি গোপন থাকে। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই তারা আলাদা থাকতেন এবং স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতেন।

আরও পড়ুন, ঈদে গ্রামে এসে নদীতে গোসল, ফিরল দুই কিশোরের মরদেহ

অপু বিশ্বাস আরও বলেন, পরে ধীরে ধীরে পরিবারের সন্দেহ তৈরি হয় এবং প্রায় ছয় মাস পর তার মা বিষয়টি জানতে পারেন। এই দম্পতির সংসারে পরবর্তীতে জন্ম নেয় ছেলে আব্রাম খান জয়। তবে সময়ের ব্যবধানে তাদের সম্পর্ক ভেঙে যায়, যা শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচিত হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত