দৈনিক সংবাদ দিগন্ত

“আগে ক্ষ্যাত ছিল, এখন স্টাইলিশ”, শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিষ্টি জান্নাতের

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী মিষ্টি জান্নাত। ব্যক্তিগত জীবন, পেশাগত সাফল্য এবং স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে বেশ কিছু খোলামেলা মন্তব্য করেছেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত স্পষ্ট ভাষায় বলেন, শাকিব খানের নাম ব্যবহার করে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা তার নেই। তিনি দাবি করেন, নিজের যোগ্যতাতেই চলচ্চিত্রে অবস্থান তৈরি করেছেন এবং কারও সহায়তায় নায়িকা হননি।এ সময় পুরোনো একটি আলোচিত ঘটনার কথাও তুলে ধরেন মিষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল, বিমানে পাশাপাশি বসে আছেন শাকিব খান ও মিষ্টি জান্নাত। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী জানান, ওই দিন তিনি শাকিব খানের বাসায়ও গিয়েছিলেন। এমনকি মজার ছলে শাকিব তাকে বলেছিলেন, তার মা রান্না করা খাবার পাঠিয়েছেন এবং সেটিকে ‘শাশুড়ির রান্না’ বলেও উল্লেখ করেছিলেন।তবে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন উঠলে মিষ্টি জান্নাত সরাসরি কোনো মন্তব্য না করলেও নানা ইঙ্গিতপূর্ণ কথা বলেন। এক পর্যায়ে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সবকিছু ছেড়ে তার কাছে আসতে চান, তাহলে কী করবেন? জবাবে তিনি বলেন, শুধু পারিবারিক বিষয় নয়, শাকিবের কথিত অন্যান্য সম্পর্কও আগে বন্ধ করতে হবে।সবচেয়ে আলোচিত মন্তব্যটি আসে দেশের স্টাইলিশ নায়কদের প্রসঙ্গে। মিষ্টি জান্নাত শাকিব খানকে বর্তমানে দেশের এক নম্বর স্টাইলিশ নায়ক হিসেবে উল্লেখ করলেও বলেন, আগে তিনি তেমন স্টাইলিশ ছিলেন না, বরং ‘ক্ষ্যাত’ ছিলেন। তবে সঙ্গে সঙ্গে তিনি যোগ করেন, মানুষের পরিবর্তন হওয়া উচিত এবং একজন সুপারস্টারের সময়ের সঙ্গে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা প্রশংসনীয়। মিষ্টি জান্নাতের এই মন্তব্যগুলো ঘিরে চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

“আগে ক্ষ্যাত ছিল, এখন স্টাইলিশ”, শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিষ্টি জান্নাতের