দৈনিক সংবাদ দিগন্ত

শাকিব-রাজীবের ‘জয়ধ্বনি’ ঝড়ে তোলপাড়

শাকিব-রাজীবের ‘জয়ধ্বনি’ ঝড়ে তোলপাড়
শাকিব-রাজীবের ‘জয়ধ্বনি’ ঝড়ে তোলপাড়

বাংলা বিনোদন জগতে নতুন এক আলোড়ন তৈরি করেছে মেগাস্টার শাকিব খান অভিনীত মিউজিক ভিডিও ‘জয়ধ্বনি’। নির্মাতা আদনান আল রাজীব–এর সঙ্গে প্রথম কাজেই বাজিমাত করেছেন শাকিব খান। কয়েকদিন ধরেই ভিডিওটির একটি ক্লিপ ঘিরে চলছিল জোর প্রচারণা। অনেকেই ধারণা করেছিলেন এটি হয়তো কোনো সিনেমার আইটেম গান কিংবা বিজ্ঞাপনের প্রোমো। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ পেল ‘জয়ধ্বনি’—একটি উচ্চমানের মিউজিক ভিডিও, যা মুক্তির পরপরই দর্শকমহলে তোলপাড় সৃষ্টি করেছে।

আরও পড়ুন, দুর্নীতি মামলায় আদালতে নুসরাত

ভিডিওটিতে শাকিব খানের একেবারেই নতুন লুক নজর কেড়েছে সবার। সাদা ও মেরুন রঙের স্টাইলিশ পোশাক, চোখে রোদচশমা—এর সঙ্গে ওয়ার্ম কালার গ্রেডিং ও সিনেম্যাটিক টেক্সচার পুরো ভিডিওকে দিয়েছে আন্তর্জাতিক মানের রূপ। তার নাচের পারফরম্যান্সও দর্শকদের মুগ্ধ করেছে। ভিডিওটি শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ের একটি যৌথ প্রযোজনা। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের শিল্পী ও প্রযুক্তি টিম এতে কাজ করেছে। ফলে ভিজ্যুয়াল ও সাউন্ড ডিজাইনে এসেছে ভিন্ন মাত্রা।

আরও পড়ুন, সুনেরাহ’র প্রশ্ন

মুক্তির আগেই ৩ মিনিট ১৮ সেকেন্ডের এই ভিডিওটি ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করে, যা ইতোমধ্যেই একটি বড় রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক প্রতিক্রিয়ায় দেখা গেছে বিস্ময় ও প্রশংসার মিশ্রণ। কেউ বলছেন, এটি ল্যাটিন ভাইবের মতো; আবার কেউ মন্তব্য করছেন, গান বাংলাদেশের হলেও এর মান হলিউড পর্যায়ের। এই সফলতার পর অনেক দর্শকই শাকিব খান ও আদনান আল রাজীব জুটিকে বড় পর্দায় দেখার প্রত্যাশা প্রকাশ করেছেন। এখন দেখার বিষয়, এই জুটি ভবিষ্যতে সিনেমায়ও একই রকম চমক দেখাতে পারে কিনা।

বিষয় : সিনেমা শাকিব খান জয়ধ্বনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শাকিব-রাজীবের ‘জয়ধ্বনি’ ঝড়ে তোলপাড়

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

বাংলা বিনোদন জগতে নতুন এক আলোড়ন তৈরি করেছে মেগাস্টার শাকিব খান অভিনীত মিউজিক ভিডিও ‘জয়ধ্বনি’। নির্মাতা আদনান আল রাজীব–এর সঙ্গে প্রথম কাজেই বাজিমাত করেছেন শাকিব খান। কয়েকদিন ধরেই ভিডিওটির একটি ক্লিপ ঘিরে চলছিল জোর প্রচারণা। অনেকেই ধারণা করেছিলেন এটি হয়তো কোনো সিনেমার আইটেম গান কিংবা বিজ্ঞাপনের প্রোমো। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ পেল ‘জয়ধ্বনি’—একটি উচ্চমানের মিউজিক ভিডিও, যা মুক্তির পরপরই দর্শকমহলে তোলপাড় সৃষ্টি করেছে।

আরও পড়ুন, দুর্নীতি মামলায় আদালতে নুসরাত

ভিডিওটিতে শাকিব খানের একেবারেই নতুন লুক নজর কেড়েছে সবার। সাদা ও মেরুন রঙের স্টাইলিশ পোশাক, চোখে রোদচশমা—এর সঙ্গে ওয়ার্ম কালার গ্রেডিং ও সিনেম্যাটিক টেক্সচার পুরো ভিডিওকে দিয়েছে আন্তর্জাতিক মানের রূপ। তার নাচের পারফরম্যান্সও দর্শকদের মুগ্ধ করেছে। ভিডিওটি শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ের একটি যৌথ প্রযোজনা। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের শিল্পী ও প্রযুক্তি টিম এতে কাজ করেছে। ফলে ভিজ্যুয়াল ও সাউন্ড ডিজাইনে এসেছে ভিন্ন মাত্রা।

আরও পড়ুন, সুনেরাহ’র প্রশ্ন

মুক্তির আগেই ৩ মিনিট ১৮ সেকেন্ডের এই ভিডিওটি ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করে, যা ইতোমধ্যেই একটি বড় রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক প্রতিক্রিয়ায় দেখা গেছে বিস্ময় ও প্রশংসার মিশ্রণ। কেউ বলছেন, এটি ল্যাটিন ভাইবের মতো; আবার কেউ মন্তব্য করছেন, গান বাংলাদেশের হলেও এর মান হলিউড পর্যায়ের। এই সফলতার পর অনেক দর্শকই শাকিব খান ও আদনান আল রাজীব জুটিকে বড় পর্দায় দেখার প্রত্যাশা প্রকাশ করেছেন। এখন দেখার বিষয়, এই জুটি ভবিষ্যতে সিনেমায়ও একই রকম চমক দেখাতে পারে কিনা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত