আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা Rockstar নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। শাকিব খান অভিনীত সিনেমাটির প্রদর্শনী আপাতত আটকে গেছে স্টার সিনেপ্লেক্সে। একই সমস্যায় পড়েছে ঈদের আরেক সিনেমা Masud Rana।
আরও পড়ুন, ১৬ বছর পর আবার একসঙ্গে দীঘি ও আবুল হায়াত
বুধবার Star Cineplex তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি নোটিশে জানায়, সিনেমা দুটির কনটেন্ট ফাইল এখনো তাদের হাতে পৌঁছায়নি।
আরও পড়ুন, শুরু হচ্ছে তারকাখচিত পডকাস্ট শো ‘নায়কের নায়িকা’
ফাইল না পাওয়ায় শোয়ের সময়সূচি প্রকাশ এবং অগ্রিম টিকিট বিক্রি শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় দর্শকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে স্টার সিনেপ্লেক্স। একই সঙ্গে পরবর্তী আপডেটের জন্য অফিসিয়াল প্ল্যাটফর্মে নজর রাখার অনুরোধও করা হয়েছে।
আরও পড়ুন, ‘গরুর দড়ি ধরে বাড়ি ফেরার আনন্দটাই ছিল আলাদা’: সিয়াম আহমেদ
ঈদের ঠিক আগমুহূর্তে এমন জটিলতায় হতাশ হয়েছেন সিনেমাপ্রেমীরা। অনেকে এটিকে প্রযোজনা ও পরিবেশনা সংস্থার গাফিলতি হিসেবে দেখছেন। তবে এই জটিলতা দ্রুত সমাধান না হলে ঈদের মৌসুমে সিনেমা দুটি দর্শক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন