দীর্ঘ দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই অভিনেতা।জানা গেছে, ব্যক্তিগত সফরের পাশাপাশি ব্যবসায়িক কিছু কাজেও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন শাকিব খান। নির্ধারিত কাজ শেষ করে ঠিক দুই মাস পর দেশে ফিরেছেন তিনি।এর আগে গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব। দেশ ছাড়ার আগে সেদিনই মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন এই তারকা। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।তবে নতুন সিনেমার শুটিংয়ে নামার আগে আগামী সপ্তাহে ‘সোলজার’ সিনেমার শেষ অংশের কয়েকটি দৃশ্যে অভিনয় করবেন শাকিব খান।
আড়ও পড়ুন,কঠিন লড়াইয়ে সামিয়া
সেই কাজ শেষ করেই নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর অবশ্য এবারই প্রথম নয়। সিনেমার কাজ, পারিবারিক প্রয়োজন কিংবা ব্যক্তিগত বিভিন্ন কারণে এর আগেও একাধিকবার দেশটিতে গেছেন তিনি।শাকিব খান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। এ কারণে বছরের নির্দিষ্ট একটি সময় তাকে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হয়। এবারও ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের পাশাপাশি সেই নিয়ম মেনেই সেখানে ছিলেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা।দুই মাসের সফর শেষে দেশে ফিরে এখন নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন