দৈনিক সংবাদ দিগন্ত

নার্সের ভূমিকায় কঙ্গনা, প্রকাশ্যে ‘ভারত ভাগ্য বিধাতা’র ফার্স্ট লুক

বলিউড অভিনেত্রী Kangana Ranaut এবার আসছেন একেবারে ভিন্ন চরিত্রে। নতুন সিনেমা Bharat Bhagya Vidhata-তে তাকে দেখা যাবে একজন নার্সের ভূমিকায়। বৃহস্পতিবার প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন, ঈদে গরুর প্রতি ভালোবাসা ও স্মৃতিচারণ পরীমনির

প্রকাশিত মোশন পোস্টারে ক্ষতবিক্ষত মুখ, গালে রক্তের দাগ এবং চারপাশে আগুনের আবহে নার্সের পোশাকে দেখা যায় কঙ্গনাকে। পোস্টারে মনে হচ্ছে, তিনি একজন রোগীকে রক্ষা করার চেষ্টা করছেন।

আরও পড়ুন, ‘তুমি ছাড়া আমার জীবনে ঈদ আসে না’, মায়ের কবর জিয়ারত শেষে শুভ

নিজের ফার্স্ট লুক শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘বিশেষ কিছু করেও তারা সাধারণই রয়ে যান। তারা সামনেই থাকেন, কিন্তু নজরে আসেন না।’ এর মাধ্যমে মূলত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ত্যাগ ও সাহসিকতাকে সম্মান জানানো হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সময় কামা অ্যান্ড অ্যালবলেস হাসপাতালের কর্মীদের সাহসিকতার গল্প তুলে ধরবে। ভয়াবহ ওই হামলার সময় হাসপাতালের কর্মীরা প্রায় ৪০০ রোগীকে নিরাপদে সরিয়ে নিতে ভূমিকা রাখেন।

আরও পড়ুন, সিয়াম–বুবলীর ‘জংলি’ মুক্তি পেল আইস্ক্রিনে

এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, আমরা প্রায়ই বীরত্ব উদযাপন করি, কিন্তু প্রকৃত সাহস অনেক সময় নীরব থাকে। ‘ভারত ভাগ্য বিধাতা’ এমনসব সাধারণ মানুষের গল্প, যারা সন্ত্রাস আর জীবনের মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। মনোজ তাপাদিয়ার পরিচালনায় নির্মিত সিনেমাটি আগামী ১২ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করেছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে, অমৃতা নামদেভসহ অনেকে।

বিষয় : ফার্স্ট লুক নার্স Kangana

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

নার্সের ভূমিকায় কঙ্গনা, প্রকাশ্যে ‘ভারত ভাগ্য বিধাতা’র ফার্স্ট লুক

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

বলিউড অভিনেত্রী Kangana Ranaut এবার আসছেন একেবারে ভিন্ন চরিত্রে। নতুন সিনেমা Bharat Bhagya Vidhata-তে তাকে দেখা যাবে একজন নার্সের ভূমিকায়। বৃহস্পতিবার প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন, ঈদে গরুর প্রতি ভালোবাসা ও স্মৃতিচারণ পরীমনির

প্রকাশিত মোশন পোস্টারে ক্ষতবিক্ষত মুখ, গালে রক্তের দাগ এবং চারপাশে আগুনের আবহে নার্সের পোশাকে দেখা যায় কঙ্গনাকে। পোস্টারে মনে হচ্ছে, তিনি একজন রোগীকে রক্ষা করার চেষ্টা করছেন।

আরও পড়ুন, ‘তুমি ছাড়া আমার জীবনে ঈদ আসে না’, মায়ের কবর জিয়ারত শেষে শুভ

নিজের ফার্স্ট লুক শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘বিশেষ কিছু করেও তারা সাধারণই রয়ে যান। তারা সামনেই থাকেন, কিন্তু নজরে আসেন না।’ এর মাধ্যমে মূলত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ত্যাগ ও সাহসিকতাকে সম্মান জানানো হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সময় কামা অ্যান্ড অ্যালবলেস হাসপাতালের কর্মীদের সাহসিকতার গল্প তুলে ধরবে। ভয়াবহ ওই হামলার সময় হাসপাতালের কর্মীরা প্রায় ৪০০ রোগীকে নিরাপদে সরিয়ে নিতে ভূমিকা রাখেন।

আরও পড়ুন, সিয়াম–বুবলীর ‘জংলি’ মুক্তি পেল আইস্ক্রিনে

এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, আমরা প্রায়ই বীরত্ব উদযাপন করি, কিন্তু প্রকৃত সাহস অনেক সময় নীরব থাকে। ‘ভারত ভাগ্য বিধাতা’ এমনসব সাধারণ মানুষের গল্প, যারা সন্ত্রাস আর জীবনের মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। মনোজ তাপাদিয়ার পরিচালনায় নির্মিত সিনেমাটি আগামী ১২ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করেছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে, অমৃতা নামদেভসহ অনেকে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত