ঈদুল আজহাকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ঈদের ছুটিকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে একাধিক নতুন সিনেমা ও ওয়েব ফিল্ম মুক্তি দিচ্ছে প্ল্যাটফর্মটি।
আরও পড়ুন, কোরবানির ব্যস্ততায় অপু বিশ্বাস
আজ ২৯ মে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘জংলি’। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন, ‘তুমি ছাড়া আমার জীবনে ঈদ আসে না’, মায়ের কবর জিয়ারত শেষে শুভ
ঈদের এই বিশেষ কনটেন্ট তালিকায় আগামীকাল ৩০ মে মুক্তি পাবে ‘পায়ের তলায় মাটি নাই’। আর আরও বড় চমক হিসেবে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’ মুক্তি পাবে আগামী ৭ জুন।
আরও পড়ুন, ঈদে গরুর প্রতি ভালোবাসা ও স্মৃতিচারণ পরীমনির
এর আগে ঈদের আগেই ২৬ মে মুক্তি পায় ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। এরপর ২৭ মে আসে ‘রাক্ষস’ এবং ২৮ মে মুক্তি পায় ‘শান’। আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দর্শকদের বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতেই ধারাবাহিকভাবে এই কনটেন্টগুলো মুক্তি দেওয়া হচ্ছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন