সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড চিত্রনায়িকা Apu Biswas-এর একটি ভিডিও, যেখানে তাকে কোরবানির মাংস কাটতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও এটি তার অফিশিয়াল ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রকাশ করা হয়নি, তবে একটি প্রডাকশন হাউসের পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়।
আরও পড়ুন, স্টার সিনেপ্লেক্সে আটকে গেল শাকিব খানের ‘রকস্টার’
ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজের খোলা জায়গায় বসে কোরবানির মাংস কাটছেন অপু বিশ্বাস। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে তিনি বড় ছুরি দিয়ে কাঠের গুঁড়ির ওপর মাংস কাটতে দেখা যান। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের জমকালো শাড়ি এবং গলায় ও হাতে ছিল সোনার গহনা। ঈদের ব্যস্ততার মাঝেও তাকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে দেখা যায়, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
আরও পড়ুন, ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ ঢাকায় আসছে ২৬ জুন
ভিডিওতে চারপাশে চাটাইয়ের ওপর কাঁচা মাংস ছড়িয়ে থাকতে দেখা যায়। এটি দেখে অনেকেই ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও তিনি কোরবানি দিয়েছেন। এর আগে বিভিন্ন ঈদে অপু বিশ্বাসকে কোরবানির পশু জবাই ও মাংস ব্যবস্থাপনায় অংশ নিতে দেখা গেছে, যা তার ভক্তদের কাছে পরিচিত একটি বিষয়।
আরও পড়ুন, ঈদ মাতাতে এলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। কেউ এটিকে ঈদের ঘরোয়া বাস্তব মুহূর্ত হিসেবে দেখছেন, আবার কেউ ভিডিওর উপস্থাপন নিয়ে ভিন্ন মত দিচ্ছেন। সব মিলিয়ে ঈদের দিনে এই ভিডিওটি এখন অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
বিষয় : ঈদ কোরবানি Apu Biswas

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন