আবারও ঢাকায় গান শোনাতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক ও সুরকার অনুপম রায়। দীর্ঘ বিরতির পর তিনি বাংলাদেশে লাইভ কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন। কলকাতা থেকে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর ম্যানেজার রানা সিং রায় জানিয়েছেন, আগামী ২৬ জুন ঢাকায় পারফর্ম করবেন অনুপম রায়। এ বিষয়ে সব আলোচনা ও চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন, শুরু হচ্ছে তারকাখচিত পডকাস্ট শো ‘নায়কের নায়িকা’
তিনি আরও জানান, বাংলাদেশে এসে একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনাও রয়েছে ব্যান্ডটির।এদিকে কনসার্ট আয়োজন প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, ইতোমধ্যে তারা ব্যান্ডটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে। তবে অনুষ্ঠান কোথায় হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি।
আরও পড়ুন, ‘গরুর দড়ি ধরে বাড়ি ফেরার আনন্দটাই ছিল আলাদা’: সিয়াম আহমেদ
আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, জুন মাসে ঢাকায় অনুপম রায় ও তার ব্যান্ডের অংশগ্রহণে একটি স্মরণীয় কনসার্ট হতে যাচ্ছে এবং খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।
আরও পড়ুন, স্টার সিনেপ্লেক্সে আটকে গেল শাকিব খানের ‘রকস্টার’
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অনুপম রায়। ২০২৩ সালের জুলাইয়েও একটি কনসার্টে গান শোনান তিনি।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন