দৈনিক সংবাদ দিগন্ত

ঈদ মাতাতে এলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’

দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’। নতুন এই গানের মাধ্যমে ঈদের উৎসবমুখর আবহ ছড়িয়ে দিয়েছেন তিনি।

গানটির সবচেয়ে বড় আকর্ষণ, এই প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির–এর সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। আর মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক।

আরও পড়ুন, ‘গরুর দড়ি ধরে বাড়ি ফেরার আনন্দটাই ছিল আলাদা’: সিয়াম আহমেদ

মিউজিক ভিডিওতেও দেখা গেছে ভিন্ন এক ফারিয়াকে। ভিডিওর শুরুতেই স্টাইলিশ উপস্থিতিতে নজর কাড়েন ফুয়াদ আল মুক্তাদির। এরপর গ্ল্যামারাস ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে হাজির হন ফারিয়া। পুরো ভিডিওজুড়ে একাধিক আকর্ষণীয় লুকে দেখা গেছে তাকে। কখনও রেড কার্পেট স্টাইলে ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনও উৎসবের আবহে লেহেঙ্গায় প্রাণবন্ত নাচে মেতে উঠতে দেখা যায় এই তারকাকে।

আরও পড়ুন, স্টার সিনেপ্লেক্সে আটকে গেল শাকিব খানের ‘রকস্টার’

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে “ঈদ মুবারক” লিখে ভক্তদের শুভেচ্ছা জানান নুসরাত ফারিয়া। জমকালো এই মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। মঙ্গলবার (২৭ মে) গানটি প্রকাশ পেয়েছে এসভিএফ–এর ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন, ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ ঢাকায় আসছে ২৬ জুন

উল্লেখ্য, অভিনয়ের ব্যস্ততার মাঝেই ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর তার কণ্ঠে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’-এর মতো জনপ্রিয় গান। নতুন গান ‘লোকে বলে’ দিয়েও আগের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলেই আশা করছেন ভক্তরা।

বিষয় : ঈদ সংগীতশিল্পী নুসরাত ফারিয়া লোকে বলে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

ঈদ মাতাতে এলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’। নতুন এই গানের মাধ্যমে ঈদের উৎসবমুখর আবহ ছড়িয়ে দিয়েছেন তিনি।

গানটির সবচেয়ে বড় আকর্ষণ, এই প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির–এর সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। আর মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক।

আরও পড়ুন, ‘গরুর দড়ি ধরে বাড়ি ফেরার আনন্দটাই ছিল আলাদা’: সিয়াম আহমেদ

মিউজিক ভিডিওতেও দেখা গেছে ভিন্ন এক ফারিয়াকে। ভিডিওর শুরুতেই স্টাইলিশ উপস্থিতিতে নজর কাড়েন ফুয়াদ আল মুক্তাদির। এরপর গ্ল্যামারাস ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে হাজির হন ফারিয়া। পুরো ভিডিওজুড়ে একাধিক আকর্ষণীয় লুকে দেখা গেছে তাকে। কখনও রেড কার্পেট স্টাইলে ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনও উৎসবের আবহে লেহেঙ্গায় প্রাণবন্ত নাচে মেতে উঠতে দেখা যায় এই তারকাকে।

আরও পড়ুন, স্টার সিনেপ্লেক্সে আটকে গেল শাকিব খানের ‘রকস্টার’

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে “ঈদ মুবারক” লিখে ভক্তদের শুভেচ্ছা জানান নুসরাত ফারিয়া। জমকালো এই মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। মঙ্গলবার (২৭ মে) গানটি প্রকাশ পেয়েছে এসভিএফ–এর ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন, ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ ঢাকায় আসছে ২৬ জুন

উল্লেখ্য, অভিনয়ের ব্যস্ততার মাঝেই ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর তার কণ্ঠে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’-এর মতো জনপ্রিয় গান। নতুন গান ‘লোকে বলে’ দিয়েও আগের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলেই আশা করছেন ভক্তরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত