দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

রাতভর আতঙ্ক, ভাঙ্গায় ঝুলন্ত অবস্থায় মিলল তরুণীর মরদেহ

ভাঙ্গায় ঝুলন্ত অবস্থায় মিলল তরুণীর মরদেহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গৃহবধূ সোনিয়া আক্তারের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সোনিয়া আক্তার (২৩) মালয়েশিয়া প্রবাসী রিপন হাওলাদারের স্ত্রী। তার বাবার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সোনিয়া নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। 

আরও  পড়ুন ,ফতুল্লার গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

কয়েকবার ডাকাডাকি করেও দরজা না খোলায় তারা জানালা দিয়ে উঁকি দেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে তরুণ গৃহবধূর এমন মৃত্যুতে এলাকায় শোক ও রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

আরও  পড়ুন ,শরীয়তপুরে ব্যতিক্রমী সাফল্য, ছাদেই আঙুর বাগান গড়ে তরুণের স্বপ্ন জয়

বিষয় : মরদেহ তরুণী ঝুলন্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাতভর আতঙ্ক, ভাঙ্গায় ঝুলন্ত অবস্থায় মিলল তরুণীর মরদেহ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গৃহবধূ সোনিয়া আক্তারের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সোনিয়া আক্তার (২৩) মালয়েশিয়া প্রবাসী রিপন হাওলাদারের স্ত্রী। তার বাবার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সোনিয়া নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। 

আরও  পড়ুন ,ফতুল্লার গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

কয়েকবার ডাকাডাকি করেও দরজা না খোলায় তারা জানালা দিয়ে উঁকি দেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে তরুণ গৃহবধূর এমন মৃত্যুতে এলাকায় শোক ও রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

আরও  পড়ুন ,শরীয়তপুরে ব্যতিক্রমী সাফল্য, ছাদেই আঙুর বাগান গড়ে তরুণের স্বপ্ন জয়

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত