২০২৫–২০২৬ করবর্ষে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ফের সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন জমার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৭ মে ২০২৬ (রবিবার)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
আরও পড়ুন, ফরচুন সুজের চেয়ারম্যান-এমডিসহ ৮ জনকে ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করল বিএসইসি
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগে ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ওই দিন সরকারি ছুটি থাকায় পরবর্তী কর্মদিবস হিসেবে ১৭ মে তারিখকে শেষ দিন হিসেবে গণ্য করা হবে।
আরও পড়ুন, কমছে রপ্তানি আদেশ, বাড়ছে ব্যয় চাপে দেশের গার্মেন্ট খাত
এনবিআর জানিয়েছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এই সময়সীমার পর আর কোনো বাড়তি সময় দেওয়া হবে না। ফলে নির্ধারিত তারিখের মধ্যে রিটার্ন জমা না দিলে আইনগত জটিলতা তৈরি হতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ করদাতারা আইন অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ করে স্বনির্ধারণী পদ্ধতিতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত নিজ নিজ কর সার্কেলে রিটার্ন জমা দিতে পারবেন।
আরও পড়ুন, বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ ভ্যাট বাড়ানোর পরিকল্পনা
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, কর ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি এবং করদাতাদের সুবিধা নিশ্চিত করতেই এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। করদাতাদের যথাসময়ে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও রাজস্ব ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে কর আইন পরিপালনে সহযোগিতা করতে হবে।
বিষয় : এনবিআর সংশোধন সময়সীমা আয়কর রিটার্ন

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন