দৈনিক সংবাদ দিগন্ত

বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ ভ্যাট বাড়ানোর পরিকল্পনা

বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ

আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব বাড়াতে একাধিক কর ও ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। এতে নিত্যপণ্য, ক্ষুদ্র ব্যবসা এবং পরিবহন খাতে নতুন কর আরোপের প্রস্তাব নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গুরুত্বপূর্ণ বৈঠকে এসব প্রস্তাব চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।প্রস্তাব অনুযায়ী, নিত্যপণ্য সরবরাহে উৎসে কর বাড়ানো, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্যাকেজ ভ্যাট চালু এবং ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল নিবন্ধনে অগ্রিম আয়কর আরোপের বিষয়টি আলোচনায় রয়েছে।

আরও  পড়ুন , ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

এছাড়া বিভিন্ন ভোগ্যপণ্য, আমদানি পণ্য এবং সেবাখাতে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবও রয়েছে।এনবিআর সূত্রে জানা গেছে, রাজস্ব ঘাটতি পূরণ ও বাজেট বাস্তবায়নে বাড়তি আয়ের লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।তবে অর্থনীতিবিদ ও সাধারণ ব্যবসায়ীদের মতে, এসব কর বৃদ্ধি হলে বাজারে পণ্যের দাম আরও বাড়তে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সবকিছুই জনস্বার্থ ও রাজস্ব ব্যবস্থার ভারসাম্য বিবেচনায় চূড়ান্ত করা হবে।

আরও  পড়ুন , ইনুর বিরুদ্ধে আট অভিযোগ, যেকোনো দিন রায়

বিষয় : দুঃসংবাদ বাইকার ভ্যাট বৃদ্ধি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ ভ্যাট বাড়ানোর পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব বাড়াতে একাধিক কর ও ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। এতে নিত্যপণ্য, ক্ষুদ্র ব্যবসা এবং পরিবহন খাতে নতুন কর আরোপের প্রস্তাব নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গুরুত্বপূর্ণ বৈঠকে এসব প্রস্তাব চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।প্রস্তাব অনুযায়ী, নিত্যপণ্য সরবরাহে উৎসে কর বাড়ানো, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্যাকেজ ভ্যাট চালু এবং ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল নিবন্ধনে অগ্রিম আয়কর আরোপের বিষয়টি আলোচনায় রয়েছে।

আরও  পড়ুন , ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

এছাড়া বিভিন্ন ভোগ্যপণ্য, আমদানি পণ্য এবং সেবাখাতে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবও রয়েছে।এনবিআর সূত্রে জানা গেছে, রাজস্ব ঘাটতি পূরণ ও বাজেট বাস্তবায়নে বাড়তি আয়ের লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।তবে অর্থনীতিবিদ ও সাধারণ ব্যবসায়ীদের মতে, এসব কর বৃদ্ধি হলে বাজারে পণ্যের দাম আরও বাড়তে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সবকিছুই জনস্বার্থ ও রাজস্ব ব্যবস্থার ভারসাম্য বিবেচনায় চূড়ান্ত করা হবে।

আরও  পড়ুন , ইনুর বিরুদ্ধে আট অভিযোগ, যেকোনো দিন রায়

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত