দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৩ মে ২০২৬

ঈদ বাজারে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

ঈদ বাজারে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ
ঈদ বাজারে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাট ও খামারে চলছে কোরবানির পশু নিয়ে নানা আলোচনা। এর মধ্যেই নারায়ণগঞ্জে সবার নজর কেড়েছে ব্যতিক্রমী এক মহিষ। চেহারা ও স্টাইলের মিল থাকায় মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আর সেই নামেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো এলাকায় চলছে ব্যাপক আলোচনা।

আরও পড়ুন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামার মালিকদের ভাষ্য অনুযায়ী, এটি বিরল এলভিনো জাতের মহিষ। এর গায়ের রং গোলাপি আভাযুক্ত সাদা। তবে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে মাথার সামনের অংশের পশম, যা দেখতে অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর পরিচিত হেয়ারস্টাইলের মতো।

আরও পড়ুন, পটিয়ায় চাঁদাবাজি-সন্ত্রাসে জড়িতদের পুলিশে সোপর্দের আহ্বান এমপি এনামের

এই মিল থেকেই মজার ছলে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সেই নামই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, প্রথমে পরিবার ও পরিচিতদের মধ্যেই নামটি নিয়ে হাস্যরস চলছিল। কিন্তু পরে মহিষটির ছবি ও ভিডিও ভাইরাল হলে দূরদূরান্ত থেকে মানুষ এটি দেখতে আসতে শুরু করেন।

আরও পড়ুন. হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

খামারে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা মহিষটির সঙ্গে ছবি তুলছেন, ভিডিও করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। কেউ কেউ আবার রসিকতা করে বলছেন, শুধু নাম নয়—চেহারাতেও যেন ট্রাম্পের ছাপ রয়েছে। ঈদকে সামনে রেখে ব্যতিক্রমী এই মহিষ এখন নারায়ণগঞ্জের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

বিষয় : ডোনাল্ড ট্রাম্প ঈদুল আজহা পশুর হাট মহিষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঈদ বাজারে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
ঈদ বাজারে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ
0:00 0:00
1.0x