দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

পটিয়ায় চাঁদাবাজি-সন্ত্রাসে জড়িতদের পুলিশে সোপর্দের আহ্বান এমপি এনামের

চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসী কার্যক্রম চালালে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। 

আরও পড়ুন, হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন, ফরিদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এ সময় এমপি এনাম বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাকে আটক করে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে হবে। তিনি আরও বলেন, এলাকায় উন্নয়নকাজে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা কঠোরভাবে দমন করা হবে, তবে একই সঙ্গে উন্নয়ন কাজে অনিয়মও বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ সালিশ বা অনিয়মে জড়াতে পারবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

আরও পড়ুন, মহেশপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্প প্রসঙ্গে এমপি এনাম বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে হাইদগাঁওসহ আশপাশের এলাকার কৃষি, পর্যটন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি অতিবৃষ্টি ও বন্যাজনিত জলাবদ্ধতা কমবে বলেও তিনি উল্লেখ করেন। প্রায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খালের ওপর এই ড্যাম নির্মাণ প্রকল্পটি ২০২৭ সাল পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : চট্টগ্রাম পটিয়া এমপি এনাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পটিয়ায় চাঁদাবাজি-সন্ত্রাসে জড়িতদের পুলিশে সোপর্দের আহ্বান এমপি এনামের

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসী কার্যক্রম চালালে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। 

আরও পড়ুন, হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন, ফরিদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এ সময় এমপি এনাম বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাকে আটক করে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে হবে। তিনি আরও বলেন, এলাকায় উন্নয়নকাজে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা কঠোরভাবে দমন করা হবে, তবে একই সঙ্গে উন্নয়ন কাজে অনিয়মও বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ সালিশ বা অনিয়মে জড়াতে পারবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

আরও পড়ুন, মহেশপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্প প্রসঙ্গে এমপি এনাম বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে হাইদগাঁওসহ আশপাশের এলাকার কৃষি, পর্যটন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি অতিবৃষ্টি ও বন্যাজনিত জলাবদ্ধতা কমবে বলেও তিনি উল্লেখ করেন। প্রায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খালের ওপর এই ড্যাম নির্মাণ প্রকল্পটি ২০২৭ সাল পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত