দৈনিক সংবাদ দিগন্ত

পটিয়ায় বাস–লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত অন্তত ৩০

চট্টগ্রামের পটিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে এই সংখ্যা বৃদ্ধি পায়।আরও পড়ুন, ঈদের ছুটিতে প্রাণ ফিরছে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রেচট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে আহতদের মধ্যে একজন মারা যান। এর আগে দুর্ঘটনার পরপরই হাসপাতালে নেওয়া তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির মো. ইউসুফ, আশিয়া ইউনিয়নের এমদাদুল ইসলাম রুবেল, পটিয়া পৌরসভার হারুনুর রশিদ এবং কর্ণফুলী উপজেলার সজিব হোসেন।আরও পড়ুন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুলপ্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পটিয়া উপজেলার ভেল্লাপাড়া সেতুর পশ্চিম অংশে ঈগল পরিবহনের একটি বাস ও যাত্রীবাহী লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত অন্তত ৩০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।আরও পড়ুন, ঝিনাইদহে মোটরসাইকেল হর্নকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

পটিয়ায় বাস–লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত অন্তত ৩০