পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই জমে উঠেছে ফেনীর বিভিন্ন কোরবানির পশুর হাট। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাটজুড়ে চলছে ব্যাপক কেনাবেচা।রোববার ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার ও নতুন রানিরহাট ঘুরে দেখা গেছে, সারিবদ্ধভাবে গরু ও খাসি নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারাও দরদামে ব্যস্ত সময় পার করছেন।বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার পশু বিক্রি করে কিছুটা বেশি লাভ হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, গরুর দাম সাধ্যের তুলনায় অনেক বেশি।আরও পড়ুন , মাদারগঞ্জে আবারো কালবৈশাখীর তাণ্ডব ব্যাপক ক্ষয়ক্ষতিকুমিল্লা থেকে গরু নিয়ে আসা এক খামারি জানান, তিনি এবার ৪০টি গরু প্রস্তুত করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি বিক্রি হলেও আরও ভালো দামের আশায় অপেক্ষা করছেন।অন্যদিকে রংপুর থেকে গরু নিয়ে আসা আরেক বিক্রেতা বলেন, পরিবহন খরচ বেড়েছে, তাই দামও কিছুটা বেশি রাখতে হচ্ছে।ফেনী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রায় আট হাজার বেশি পশু প্রস্তুত রয়েছে।