রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা-র অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। গোলাপি-সাদা রঙের এই মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী।প্রাণীটির বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে এর জন্য নেওয়া হয়েছে বাড়তি পরিচর্যার ব্যবস্থা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরমে মহিষটিকে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। পাশাপাশি পাইপের মাধ্যমে নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠাণ্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে।আরও পড়ুন, সদরঘাটে অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তারশুধু তাই নয়, খাঁচার ভেতরে বাতাস চলাচল নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে স্ট্যান্ড ফ্যান। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস এবং ৫ কেজি ছোলা ও ভুসি খাওয়ানো হচ্ছে। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে এই বিরল প্রাণীটি।আরও পড়ুন, ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ, গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো যাত্রীর ভিড়নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনে কয়েক দফায় তাকে খাবার দেওয়া হয়। সকালে ছোলা-ভুসি, এরপর কয়েক ধাপে ঘাস এবং বিকেলে আবার ছোলা-ভুসি পরিবেশন করা হয়। গত ২৭ মে রাতে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে এটি এল-০৭ নম্বর খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য খাঁচার সামনে বাংলায় ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা পরিচিতি বোর্ডও স্থাপন করা হয়েছে।আরও পড়ুন, সাংবাদিকদের সঙ্গে ঘটনার জন্য দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটি এমন অ্যালবিনো বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিতে পারে। তাই বিরল এই প্রাণীটিকে শুধু দর্শনার্থীদের আকর্ষণ নয়, গবেষণা ও সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে।