দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৭ মে ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কোরবানি বন্ধ মহিষ ‘ট্রাম্প’-এর

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় মহিষটিকে কোরবানি না করে আপাতত খামারে ফিরিয়ে লালন-পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

বুধবার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মহিষটি বর্তমানে থানায় রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত আসবে উচ্চ পর্যায়ের নির্দেশনার ভিত্তিতে।

আরও পড়ুন, কোরবানির জন্য নির্ধারিত স্থানে কঠোর নজরদারির ঘোষণা ডিএসসিসির

তিনি আরও জানান, বিরল প্রজাতির প্রাণী হওয়ায় মহিষটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তরের সম্ভাবনাও রয়েছে। নারায়ণগঞ্জের একটি এগ্রো ফার্মে লালন-পালন করা এই অ্যালবিনো মহিষটির চেহারার বৈশিষ্ট্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এটি আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় এবং একটি ভিডিও কোটি দর্শক পায়।

আরও পড়ুন, যানজট ও ভাড়া সমস্যা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মনিটরিং চলছে

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি আগে প্রতিকেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়েছিল, যার মোট মূল্য দাঁড়ায় প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা।

বিষয় : ট্রাম্প স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহিষ কোরবানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কোরবানি বন্ধ মহিষ ‘ট্রাম্প’-এর

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় মহিষটিকে কোরবানি না করে আপাতত খামারে ফিরিয়ে লালন-পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

বুধবার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মহিষটি বর্তমানে থানায় রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত আসবে উচ্চ পর্যায়ের নির্দেশনার ভিত্তিতে।

আরও পড়ুন, কোরবানির জন্য নির্ধারিত স্থানে কঠোর নজরদারির ঘোষণা ডিএসসিসির

তিনি আরও জানান, বিরল প্রজাতির প্রাণী হওয়ায় মহিষটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তরের সম্ভাবনাও রয়েছে। নারায়ণগঞ্জের একটি এগ্রো ফার্মে লালন-পালন করা এই অ্যালবিনো মহিষটির চেহারার বৈশিষ্ট্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এটি আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় এবং একটি ভিডিও কোটি দর্শক পায়।

আরও পড়ুন, যানজট ও ভাড়া সমস্যা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মনিটরিং চলছে

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি আগে প্রতিকেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়েছিল, যার মোট মূল্য দাঁড়ায় প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত