ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও পরিবহন ব্যবস্থাপনায় সরকার কঠোর নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Sheikh Rabeeul Alam। রাজধানীর Dhaka-এর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, যাত্রীদের তাড়াহুড়ো ও চাপকে সুযোগ হিসেবে নিয়ে কিছু অসাধু ব্যক্তি মাঝপথে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করছে। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে।
আরও পড়ুন, কোরবানির জন্য নির্ধারিত স্থানে কঠোর নজরদারির ঘোষণা ডিএসসিসির
মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকেও সার্বিক তদারকি চলছে। তিনি আরও বলেন, কাউন্টার পর্যায়ে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ খুব বেশি পাওয়া যায়নি। তবে মাঝপথে যাত্রী ওঠানামার সুযোগ নিয়ে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটছে।
যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানজট প্রসঙ্গে তিনি বলেন, সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় স্বাভাবিকভাবেই চাপ তৈরি হচ্ছে, তবে বড় কোনো সংকট নেই। ঈদ উপলক্ষে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছেড়েছে এবং প্রায় ৮০ লাখ কোরবানিযোগ্য পশু পরিবহন করতে হচ্ছে—এ কারণে পরিবহন ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন, প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
মন্ত্রী যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, শেষ মুহূর্তে যাত্রা শুরু করায় চাপ বাড়ছে, যা কিছু অসাধু ব্যক্তিকে সুযোগ দেয়। রেলপথে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজন প্রসঙ্গে তিনি জানান, কিছু আন্তঃনগর রুটে এই সুবিধা চালু হলেও সব ট্রেনে তা সম্ভব হয়নি কোচ সংকটের কারণে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন, আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু: তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর
মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই, বরং এটি সিটি কর্পোরেশনের বিষয়। তিনি আরও জানান, ভবিষ্যতে পরিবহন খাতকে মাল্টিমোডাল ব্যবস্থায় উন্নীত করার পরিকল্পনা চলছে, যেখানে রুটভিত্তিক বাস ব্যবস্থা, মেট্রোরেল সম্প্রসারণ ও মনোরেল অন্তর্ভুক্ত থাকবে।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন