অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানটি প্রথমে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে পরে প্যারিসের উদ্দেশে যাত্রা করবে।
আরও পড়ুন, আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু: তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর
বিমানবন্দরের একটি সূত্র তার ঢাকা ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। পরে দুপুরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদও বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন, তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির
তিনি জানান, সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তিনি প্যারিসে পৌঁছাবেন বলে জানা গেছে।
আরও পড়ুন, বৃষ্টি ও দমকা হাওয়ায় ফেরি চলাচল বন্ধ, পরে স্বাভাবিক
তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।বিমানবন্দর সূত্র জানিয়েছে, ড. ইউনূস ভিআইপি মর্যাদায় বিমানবন্দর ত্যাগ করেন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন