আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো প্রজাতির মহিষ, যাকে “ডোনাল্ড ট্রাম্প” নামে অভিহিত করা হয়, অবশেষে স্থান পেতে যাচ্ছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।
আরও পড়ুন, ঈদের দিনে ঢাকায় মেঘ-বৃষ্টির সম্ভাবনা
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মহিষটির কোরবানি স্থগিত করা হয়েছে এবং এটিকে সংরক্ষণের জন্য চিড়িয়াখানায় নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে মহিষটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে উচ্চপর্যায়ের নির্দেশে এটি চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন, দেশের ৭৪ কারাগারে ৮২ হাজার বন্দির ঈদ উদযাপন
প্রায় চার বছর বয়সি এই মহিষটির ওজন ৬৮০ কেজি। গোলাপি ত্বক ও সোনালি লোমের কারণে এটি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রাণীটির বিরল বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইন-ব্রিডিংয়ের কারণে মেলানিনের ঘাটতি থাকায় এমন রঙের পরিবর্তন ঘটে, যা প্রতি ১০ হাজার মহিষে মাত্র একটিতে দেখা যেতে পারে।
আরও পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর জানিয়েছেন, মহিষটিকে প্রথমে কোয়ারেন্টিনে রেখে স্বাস্থ্য পরীক্ষা শেষে একটি বিশেষ শেডে রাখা হবে। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিরল এই প্রাণীটি জনসাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়ায় এবং সংরক্ষণযোগ্য হওয়ায় এটি রক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয় : ডোনাল্ড ট্রাম্প মহিষ জাতীয় চিড়িয়াখানা

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন